ঢাকা, ০১ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
১৪৪১

এক কাপ চায়ের দাম একটি মিগ-২১ যুদ্ধবিমানের সমান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৫ ২ মার্চ ২০১৯  

আটক অবস্থায় ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডারকে যে চা খাওয়ানো হয়েছিল, সেটির ‘দাম’একটি মিগ-২১ যুদ্ধবিমানের সমান। ঠিক এরকমই লেখা একটি ক্যাশ মেমো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ।

গুঞ্জন, ক্যাশ মেমোটি পাকিস্তান বিমানবাহিনীর অফিসার্স মেসের ক্যান্টিনের। কিন্তু এর প্রমাণ পাওয়া যায়নি। তবুও এ নিয়ে আলোচনা তুঙ্গে। এ নিয়ে সাধারণের চায়ের কাপে উঠছে ঝড়।

গেল বুধবার ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান বাহিনী। বিমানটির পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে তার।

এরপর অভিনন্দনের একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তানের আইএসপিআর। তাতে চায়ের কাপ হাতে তাকে কথা বলতে দেখা যায়। তাতে পাকিস্তানি সেনাদের প্রশংসা করেন তিনি। এই ভিডিও প্রকাশ জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলে অভিযোগ করেছে ভারত।

পরে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শান্তিবার্তা দিয়ে এ পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণা দেন। শুক্রবার ওয়াগা সীমান্ত দিয়ে ভারতের কাছে তাকে হস্তান্তর করে পাক সেনারা।

ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তাদের দাবি, আলোড়ন তোলা ভিডিও ধারণের জন্য অভিনন্দনকে হস্তান্তরে দেরি করেছে পাকিস্তান।

রাশিয়ার তৈরি মিগ-২১ যুদ্ধবিমানকে এখন সেকেলে হিসেবে বিবেচিত। ভারতের বিমানবাহিনীর বহরে রয়েছে মোট ১২০টি মিগ-২১। গেল শতকের ৫০ এর দশকে মিগ-২১ তৈরি শুরু করে রুশরা। ওই সময় প্রতিটির দাম ছিল ২৯ লাখ ডলার। বর্তমান বাজারে এই যুদ্ধবিমানের দাম প্রায় আড়াই কোটি ডলার। পাকিস্তানের রয়েছে এফ-১৬ যুদ্ধবিমান। এগুলো যুক্তরাষ্ট্রের তৈরি এবং অত্যাধুনিক।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর