এখন দাবি –
সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৭ ২২ ফেব্রুয়ারি ২০১৯
পুরনো ঢাকা। ইতিহাসের ঢাকা। ঐতিহ্যের ঢাকা। আমরা এর মর্ম বুঝিনি। আমরা সযত্নে স্নেহময় স্পর্শ দিয়ে আগলে রাখতে ব্যর্থ হয়েছি শতশত বছর আগের পুরনো ঢাকার দূর্লভ সভ্যতাকে।
পুরনো ঢাকার স্হাপনা বর্তমান প্রেক্ষাপটে আধুনিক না হলেও আজ থেকে কয়েক শো বছর আগে বুড়িগঙ্গার তীরে আধুনিক নকশার উপরেই স্হাপিত হয়েছিল এই প্রাচীন আবাসিক নগরী। তখনকার জনসংখ্যা, নদীকেন্দ্রিক জীবন ব্যবস্হা ইত্যাদি উপযোগী করেই গড়ে তোলা হয়েছিল এই নবাবী শহর।
শতশত বছরের ইতিহাসে কোথাও পাওয়া যায়না সরুগলির এই শহরে একবার আগুনে পুড়ে ক’টা মানুষ মৃত্যু বরণ করেছিল। তাহলে এখন কেনো এত ঘনঘন আগুনের তান্ডবে লন্ডভন্ড হচ্ছে এই শহর। কেনো জ্বলে পুড়ে ছারখার হচ্ছে একের পর এক প্রাচীন স্হাপনা। কেনো অকাতরে আগুনে পুড়ে মরতে হচ্ছে তরতাজা জীবনগুলোকে?
এর উত্তর কমবেশি আমাদের প্রত্যেকেরই জানা। ইতিহাসের সাক্ষ্যি স্হাপনা দখল ও তার অপব্যবহার, অপ্রতুল স্হানে বিপুল পরিমাণ জনগোষ্ঠীর বসতি। অপরিকল্পিত বিদুৎ ব্যবস্হা। যত্রতত্র হোটেল-ফ্যাক্টরী গড়ে তোলা। ইচ্ছেমত গ্যাস সিলিন্ডার এবং গ্যাস পাইপলাইনের ব্যবহার। আর এসবের সাথে যুক্ত হয়েছে অন্তত ভয়াবহভাবে কেমিক্যাল মজুত ব্যবস্হা। এসবই হয়েছে দিনের আলোয় সবার চোখের সামনে।
মাঝেমধ্যে প্রত্নতত্ব ও যাদুঘর বিভাগ থেকে দু’একটি স্হাপনা রক্ষার চেষ্টা হয়েছে। তাতে তারা কখনো সফল কখনো ব্যর্থ হয়েছে। অতএব এখন ধ্বংসের কবল থেকে ঐতিহ্যবাহী প্রাচীন নগরী পুরনো ঢাকাকে রক্ষার দাবি উলুবনে মুক্ত ছড়ানোর মতই সত্য!
এখন আর ইতিহাসসমৃদ্ধ এই নগরী রক্ষার দাবি নয়। এখন দাবি, লেলিহান আগুনের দাপটে পোড়া বিভৎস লাশের স্তুপ আমরা আর দেখতে চাইনা। এখন দাবি, ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে শ্বাসনালী পোড়া মানুষগুলোর অসহ্য যন্ত্রণা আমরা আর দেখতে চাইনা। এখন দাবি- বোন হারানো ভাই, স্বামী হারানো স্ত্রী, আর সন্তান হারানো মায়ের বুকফাটা আত্মক্রন্দন আমরা শুনতে চাইনা।
আমরা দিনের পর দিন এভাবে আর মানবতাকে ভুলন্ঠিত হতে দিতে পারিনা! একমাত্র রাষ্ট্র পারে এই বিপদ থেকে জাতিকে মুক্ত করতে।
# সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না

