এবার অনুমোদন পেল অক্সফোর্ডের টিকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪১ ৩০ ডিসেম্বর ২০২০
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। বুধবার দেশটি এ অনুমোদন দেয়। তারাই বিশ্বের প্রথম এ টিকার অনুমোদন দিল। ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়, দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) এ টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।
গত ২৩ ডিসেম্বর এ টিকার অনুমোদন চেয়ে আবেদন করা হয়। যুক্তরাজ্যে আগামী ৪ জানুয়ারি থেকে এ টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হেনকক টুইটারে এ তথ্য জানিয়ে বলেন, আশার মধ্য দিয়ে ২০২০ সাল শেষ হচ্ছে। দেশটিতে সম্প্রতি নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ১৩৫ জন।
যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিভাগের একজন মুখপাত্র জানান, ব্যাপক ক্লিনিক্যাল ট্রায়াল ও তথ্য পর্যালোচনা শেষে এমএইচআরএ এ অনুমোদন দিয়েছে। এমএইচআরএর এ অনুমোদনের অর্থ হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার করোনার টিকা নিরাপদ ও কার্যকর।
ফাইজার-বায়োএনটেকের তুলনায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার টিকা সংরক্ষণ, পরিবহন ও প্রদান অনেক বেশি সহজ হবে। কারণ ফাইজার-বায়োএনটেকের টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। আর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার টিকা সাধারণ রেফ্রিজারেটরেই সংরক্ষণ করা যাবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত করোনার টিকা উৎপাদন করছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনকা। ব্রিটিশ সরকার এ টিকার ১০ কোটি ডোজের আগাম অর্ডার করে রেখেছে। এর মধ্যে চার কোটি ডোজ মার্চের শেষ নাগাদ পাওয়া যাবে।
ফাইজারের মতো অক্সফোর্ডের টিকারও দুটি করে ডোজ নিতে হবে। ফাইজারের ক্ষেত্রে দুই ডোজের মধ্যে ব্যবধান তিন সপ্তাহ। আর অক্সফোর্ডের ক্ষেত্রে এ ব্যবধান চার সপ্তাহ। অ্যাস্ট্রাজেনকার প্রধান নির্বাহী পাসকেল সোরিয়ট বলেছেন, মারাত্মক কোভিড রোগের বিরুদ্ধে এ টিকা শতভাগ সুরক্ষা দেবে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ

