কঠিন চ্যালেঞ্জে মমতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:১১ ২৪ মে ২০১৯
প্রায় তিন দশকের বাম রাজত্বের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারের লোকসভা নির্বাচনের ফল বলে দিচ্ছে, তার রাজ্যে এবার বিজেপি হানা দিয়ে তার সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
লোকসভা নির্বাচনের বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের ১৮টি আসন গেরুয়ারা এগিয়ে।
বাংলাদেশ লাগোয়া ত্রিপুরা ও আসাম ইতোমধ্যে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির কব্জায় চলে গেছে, এখন পশ্চিমবঙ্গেও তারা নিয়ন্ত্রণ বাড়াতে যাচ্ছে।
পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সর্বাধিক ২২টি আসনে জিততে চললেও তাদের আসন কমছে ১২টি।
সবচেয়ে পুরনো দল কংগ্রেস দুটি আসনে ধরে রেখে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারলেও একেবারে শূন্য হাতে ফিরতে হচ্ছে রাজ্যটিতে প্রায় তিন দশক ক্ষমতায় থাকা বাম ফ্রন্টকে।
লোকসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতার বদল না হলেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে গেরুয়াদের অগ্রযাত্রা অব্যাহত থাকলে দুই বছর বাদে বিধান সভা নির্বাচনেও তাদের জয় অপ্রত্যাশিত হবে না। যেমনটা ইতোমধ্যে ঘটেছে ত্রিপুরা রাজ্যে।
জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্য্যের নেতৃত্বে তিন দশক পশ্চিমবঙ্গ শাসন করে রাজ্যটিকে নিজেদের দুর্গ হিসেবে পরিচিত করিয়েছিল বাম ফ্রন্ট।
কিন্তু ২০০৯ সালের লোকসভা নির্বাচনে থেকে লাল দুর্গের পতনের শুরু, যা ঘটিয়েছিলেন এক সময়ের কংগ্রেস নেত্রী মমতা। ওই নির্বাচনেই ইঙ্গিত দিচ্ছিল বামদের পতন আসন্ন।
২০১১ সালে রাজ্য বিধান সভা নির্বাচনে তারই প্রতিফলন ঘটেছিল, বামদের হটিয়ে ক্ষমতায় গিয়েছিলেন মমতা তার জোড়া ফুল প্রতীক নিয়ে।
এবার ভোটপ্রাপ্তিতে বড় চমক দেখিয়েছে বিজেপি। তাদের পদ্ম ফুলে ভোট পড়েছে ৩৯ শতাংশের মতো। ৪৫ শতাংশ ভোট নিয়ে তৃণমূল এখনও এগিয়ে আছে।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল

