ঢাকা, ০৮ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ২৪ ভাদ্র ১৪৩৩
good-food

আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০১ ৮ সেপ্টেম্বর ২০২৬  

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর সেখানেই অংশ নেবে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। 

আগামী ৯-১৩ অক্টোবর হবে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট। টেস্ট শেষে আমিরাতেই শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।

১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এই সিরিজ শুরু করবে বাংলাদেশ। ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। 

২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২৩ অক্টোবর হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

এরপর আমিরাতেই আফগানিস্তান ও জিম্বাবুয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচ তিনটি হবে ২৭, ২৯ অক্টোবর ও ১ নভেম্বর। 

টি-টোয়েন্টি সিরিজ শেষে আমিরাতে দুই দল খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৫ নভেম্বর শুরু হবে আফগানিস্তান-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ১৩ নভেম্বর থেকে।

একনজরে বাংলাদেশের সফরসূচি

একমাত্র টেস্ট
৯-১৩ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
১৭ অক্টোবর: বাংলাদেশ-জিম্বাবুয়ে
১৯ অক্টোবর: আফগানিস্তান-জিম্বাবুয়ে
২১ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ
২৩ অক্টোবর: ফাইনাল

 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর