এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২৮ ৯ সেপ্টেম্বর ২০২৬
এ বছর ব্যালন ডি’অর কে জিতবেন—এ নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। সেই প্রশ্নের মীমাংসা হতে আর মাত্র কয়েক সপ্তাহর অপেক্ষা। এরই মধ্যে ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। এবারের তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের তিন তারকা—হ্যারি কেইন, জুড বেলিংহাম ও ডেকলান রাইস। পুরস্কার জয়ের দৌড়ে কেইনকেই এগিয়ে রাখা হচ্ছে।
এ তালিকায় সবচেয়ে বেশি ৯ জন খেলোয়াড় আছেন পিএসজির। গত মৌসুমের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলেও রয়েছেন। এবার দেম্বেলে ছাড়াও পিএসজির আরও আছেন আশরাফ হাকিমি, মারকিনিসও, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, উইলিয়ান পাচো, ফাবিয়ান রুইস ও ভিতিনহা।
লিওনেল মেসিও আছেন এই তালিকায়। ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড এবার ক্যারিয়ারে রেকর্ড নবম ব্যালন ডি’অর জয়ের আশায় আছেন।২০২৩ সালের পর প্রথমবার তালিকায় তিনি। গত জুলাইয়ে স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার আগে টুর্নামেন্টে আট গোল করেছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ফুটবল জাদুকর।
বিশ্বকাপজয়ী স্পেনের ছয় খেলোয়াড় জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। তাদের মধ্যে আছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল, পাও কুবারসি ও রদ্রি।বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করা ফেরান তোরেসও আছেন তালিকায়। গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ড গত বিশ্বকাপের স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আর্সেনালের গ্যাব্রিয়েল ও উইলিয়াম সালিবার পাশাপাশি তালিকায় আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ ও আল-নাসরের সাদিও মানে।
বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ইংল্যান্ডের তিন তারকা—হ্যারি কেইন, জুড বেলিংহাম ও ডেকলান রাইসও আছেন এ তালিকায়। অবশ্য পুরস্কার জয়ের দৌড়ে কেইনকেই এগিয়ে রাখা হচ্ছে। তালিকায় আছেন তার বায়ার্ন মিউনিখ সতীর্থ ফরাসি ফরোয়ার্ড মাইকেল ওলিসে। জার্মান ক্লাবটির আরেক খেলোয়াড় কলম্বিয়ার লুইস দিয়াজও আছেন তালিকায়। রিয়াল মাদ্রিদের বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়রের পাশাপাশি জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
১৯৫৬ সালে চালু হওয়া ব্যালন ডি’অর এবার ৭০ বছর পূর্তি উদ্যাপন করবে। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। প্যারিসের বদলে এবার ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে লন্ডনকে।
২০২৬ ব্যালন ডি’অরের ৩০ জন
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ/ইংল্যান্ড), পাও কুবারসি (বার্সেলোনা/স্পেন), মার্ক কুকুরেয়া (রিয়াল মাদ্রিদ/স্পেন), উসমান দেম্বেলে (পিএসজি/ফ্রান্স), লুইস দিয়াজ (বায়ার্ন মিউনিখ/কলম্বিয়া), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), গ্যাব্রিয়েল (আর্সেনাল/ব্রাজিল), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি/নরওয়ে), আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ/ইংল্যান্ড), খভিচা কভারাতসখেলিয়া (পিএসজি/জর্জিয়া), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), সাদিও মানে (আল-নাসর/সেনেগাল), মারকিনিওস (পিএসজি/ব্রাজিল), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান/আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), নুনো মেন্দেস (পিএসজি/পর্তুগাল), লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা), জোয়াও নেভেস (পিএসজি/পর্তুগাল), মাইকেল অলিসে (বায়ার্ন মিউনিখ/ফ্রান্স), উইলিয়ান পাচো (পিএসজি/ইকুয়েডর), হুলিয়ান কুইনোনেস (আল-কাদসিয়াহ/মেক্সিকো), ডেকলান রাইস (আর্সেনাল/ইংল্যান্ড), রদ্রি (বার্সেলোনা/স্পেন), ফাবিয়ান রুইস (পিএসজি/স্পেন), উইলিয়াম সালিবা (আর্সেনাল/ফ্রান্স), ফেরান তোরেস (পিএসজি/স্পেন), দয়ো উপামেকানো (বায়ার্ন মিউনিখ)।
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- মেসিহীন আর্জেন্টিনার অধ্যায় শুরু হচ্ছে
- ‘বাংলাদেশি ইলিশ’ নামে ভারতে চড়া দামে বিকোচ্ছে অন্য মাছ
- এলাচের এত গুণ?
- বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক উত্তম কুমার: অপূর্ব
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- এলাচের এত গুণ?
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- দলবদলে নতুন রেকর্ড, কোন লিগ কত খরচ করল
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- সমালোচনায় মুখ খুললেন পপি
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- কাঁচকলার কত গুণ?
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
















