কমলাবৃত্তান্ত, ভারতে উৎসবের প্রস্তুতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৫ ৭ নভেম্বর ২০২০
মার্কিন নির্বাচনে জয়ের কাছাকাছি ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। বাইডেনের রানিংমেট এবং প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদ পাচ্ছেন কমলা হ্যারিস।
‘আপন কন্যা’ কমলা হ্যারিসের জন্য ভারতের কাছে বিশেষ হয়ে উঠছে বাইডেনের জয়ের হিসাব। তাঁর জন্য ভারতে চলছে উৎসবের প্রস্তুতি, চলছে প্রার্থনা। মার্কিন রাজনীতিক বিশ্লেষেকরা বলছেন, কমলাকে দিয়ে শ্বেতাঙ্গদের সঙ্গে অভিবাসী ও কৃষ্ণাঙ্গদের মধ্যে বিভাজনের রাজনীতির ইতি টানতে চাইছেন ডেমোক্র্যাটরা।
ডেমোক্র্যাটদের হয়ে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই কমলা হ্যারিসকে নিয়ে কৌতূহল তৈরি হয় সারাবিশ্বে—কে এই কমলা হ্যারিস?
ভারতীয় ঐতিহ্যের সঙ্গে মিল রেখে সৌভাগ্য, সৌন্দর্য ও শক্তির দেবী লক্ষ্মীর প্রতীক আর সংস্কৃত শব্দ কমল বা পদ্মফুলের সমার্থক শব্দে মেয়ের নাম কমলা রেখেছিলেন ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্যামলা গোপালান।
১৯৬১ সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে কমলা হ্যারিসের মা শ্যামলার সঙ্গে বাবা জ্যামাইকান ডোনাল্ড হ্যারিসের পরিচয়। ১৯৬৪ সালের ২০ অক্টোবর শ্যামলা আর ডোনাল্ডের সংসারে আসে কমলা। ১৯৬৭ সালে জন্ম নেয় কমলার বোন মায়া লক্ষ্মী হ্যারিস। তবে কমলার বয়স যখন মাত্র সাত, তখন বিচ্ছেদ হয় মা-বাবার। ‘দ্য ট্রুথস উই হোল্ড, অ্যান আমেরিকান জার্নি’ নামে আত্মজীবনীতে এমনটাই লিখেছেন কমলা।
কমলা জানিয়েছেন, দুই মেয়ে যেন শেকড় ভুলে না যায়, তাতে ছিল মা শ্যামলার কড়া দৃষ্টি। গির্জার পাশাপাশি মেয়েদের যেতে হতো হিন্দু মন্দিরে। বাল্যকালে ভারতে বেড়াতে যাওয়া কমলার ওপর রয়েছে নানাবাড়ির প্রভাব।
২০১৬ সালে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন সিনেটে জায়গা করে নেন কমলা হ্যারিস। এবার সুযোগ হয়ে যায় জো বাইডেনের রানিংমেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার।
এদিকে মার্কিন ভোটে যখন কমলার জয়ের হাওয়া বইছে, তখন ভারতের তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরম গ্রামে, কমলার জন্য চলছে উৎসব আয়োজনের ব্যস্ততা, চলছে প্রার্থনা। শুভেচ্ছাবার্তা জানাতে চলছে নানা রঙের আলপনা আঁকা।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স