করোনাভাইরাস ঢুকিয়ে দেয়া হবে সুস্থ মানুষের দেহে!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪০ ২৫ সেপ্টেম্বর ২০২০
বিশ্বে প্রথমবারের মতো সুস্থ মানুষের শরীরে করোনাভাইরাস ঢুকিয়ে টিকার কার্যকারিতা পরীক্ষা শুরু করতে যাচ্ছে ব্রিটেন। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, ২০২১ সালের শুরুতেই নিজেদের তৈরি ভ্যাকসিন বিশ্বজুড়ে সরবরাহের জন্য প্রস্তুত হবে বলে জানিয়েছে চীন।
চীনের ফার্মাসিউটিক্যালস কোম্পানি সিনোভ্যাক বলছে, আগামী বছরের শুরুতেই তাদের তৈরি ভ্যাকসিন বিশ্বজুড়ে সরবরাহের জন্য প্রস্তুত হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতেও ভ্যাকসিন বিক্রির পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিনোভ্যাকের প্রধান নির্বাহী।
চীনের সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন আগামী ডিসেম্বরেই ব্রাজিলের সাও পাওলোয় মানবদেহে প্রয়োগ শুরু করবে। কোম্পানিটির সাথে ৬ কোটি ডোজের চুক্তি করেছে সাও পাওলো কর্তৃপক্ষ।
সাও পাওলোর গভর্নর জোও ডরিয়া বলেন, প্রথম ধাপে ৫০ লাখ মানুষের শরীরে টিকার ডোজ দেয়া হবে। আমরা ফাইনাল ধাপের পরীক্ষার জন্য অপেক্ষা করছি।
এদিকে, যুক্তরাষ্ট্রে নিজেদের তৈরি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চালাতে এখনও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এফডিএ'র অনুমতির অপেক্ষায় আছে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে যুক্তরাষ্ট্রে প্রায় তিন সপ্তাহ আগে মানবদেহে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ স্থগিত করা হয়।
বিশ্বে প্রথমবারের মতো যুক্তরাজ্যে করোনাভাইরাসের সম্ভাব্য একটি টিকার প্রথম হিউম্যান চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। এই ধাপে সুস্থ স্বেচ্ছাসেবীদের দেহে করোনা ভাইরাস ঢুকিয়ে টিকার কার্যকারিতা যাচাই করা হবে। আগামী সপ্তাহেই এ বিষয়ে বিস্তারিত ঘোষনা আসতে পারে।
এরমধ্যেই, প্রথম ভ্যাকসিনের অনুমোদনের পর এবার আরও একটি ভ্যাকসিনের অনুমোদন দিতে যাচ্ছে রাশিয়া। আগামী ১৫ অক্টোবরের মধ্যে নতুন এ টিকা অনুমোদন পাবে। সাইবেরিয়ার ভেক্টর রিসার্চ সেন্টার টিকাটি তৈরি করেছে। গত সপ্তাহেই এর প্রথম ধাপের ট্রায়াল শেষ হয়েছে। দেশটিতে চীনের তৈরি অ্যাড ৫ এন কোভ টিকার তৃতীয় ধাপের ব্যাপক পরীক্ষা চালানো হচ্ছে। চলতি মাসের শুরুতে যারা টিকা নিয়েছিলেন তাদের কোনো পার্শ্বপ্রিতিক্রিয়া দেখা যায় নি। আগামী নভেম্বরে টিকার কার্যকারিতার চূড়ান্ত ফল পাওয়া যেতে পারে।
নাকে স্প্রে করা করোনা টিকা তৈরি করবে ভারত বায়োটেক। কোম্পানিটি জানিয়েছে প্রয়োজনীয় সম্মতি পেলে এই নাসাল করোনা টিকা গোটা বিশ্বে সরবরাহ করা হবে। এর ১০০ কোটি ডোজ তৈরি করবে কোম্পানিটি যাতে ১০০ কোটি মানুষকে প্রয়োগ দেয়া যায়।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

