ঢাকা, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার, ২০২৬ || ৪ ফাল্গুন ১৪৩২
good-food
৭০২

করোনা আক্রান্ত মায়েরা অবশ্যই শিশুকে বুকের দুধ খাওয়াবেন 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০২ ১৩ জুন ২০২০  

করোনাভাইরাসে আক্রান্ত মায়েদের সাধারণভাবেই নবজাতকদের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সর্বোপরি, ক্ষণিকের জন্য হলেও শিশুদের থেকে দূরে থাকতে তাদের বারণ করেছে তারা।  এ ভাইরাসের ঝুঁকির প্রভাবমুক্ত থাকায় বাচ্চাদের মায়ের বুকের খাওয়ানোর ওপর জোর দিচ্ছে সংস্থাটি।

ডব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাধানম গেব্রেইয়েসাস জানান, বুকের দুধ খাওয়ানোর সময় করোনা আক্রান্ত নারীর মাধ্যমে তাদের শিশুদের সংক্রমণের ঝুঁকি নিয়ে ব্যাপক গবেষণা করেছে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা। 

তিনি বলেন, এতে আমরা জেনেছি মায়ের কাছ থেকে শিশুর কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম। তবে উচ্চ ঝুঁকির অন্য অনেক রোগের ক্ষেত্রে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত থাকা ভালো।

টেড্রস অ্যাধানম গেব্রেইয়েসাস বলেন, অনেক তথ্য-প্রমাণের ভিত্তিতে নব্য মায়েদের প্রতি  ডব্লিউএইচও’র পরামর্শ হচ্ছে, নভেল করোনা ভাইরাসে সংক্রমণের সম্ভাব্য ঝুঁকির প্রভাবমুক্ত থাকায় নবজাতকদের বুকের দুধ পান করান।

ডব্লিউএইচও’র প্রজনন স্বাস্থ্য ও গবেষণা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা অনশু ব্যানার্জী বলেন, বিভিন্ন পরীক্ষায় এখন পর্যন্ত মায়ের বুকের দুধে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

টেড্রস অ্যাধানম গেব্রেইয়েসাস বলেন, প্রাণঘাতী ভাইরাসে সন্দেহভাজন কিংবা নিশ্চিত হওয়া মায়েদের সন্তানকে বুকের দুধ পান করানো অব্যাহত রাখতে উৎসাহিত করতে হবে। অধিকন্তু অসুস্থ থাকলেও শিশুদের কাছ থেকে আলাদা থাকবেন না তারা। সবসময় বাচ্চাদের সঙ্গ দেবেন।

শিশু বিভাগের পাঠকপ্রিয় খবর