গাছের প্রতি ভালবাসা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১০ ২১ জুলাই ২০১৯
রাজধানীর ব্যস্ত রাস্তায় হাজারো গাড়ির ভিড়ে আলাদা করে নজর কাড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা। অটোরিকশা তো নয় যেন ভ্রাম্যমাণ একটি বাগান। এর ছাদে লাগানো রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। এ ছাড়া অটোরিকশাটির ভেতরের সাজসজ্জাও অবাক করবে যে কাউকে। নানা সামগ্রী দিয়ে ভেতরে সাজিয়ে রেখেছেন চালক। কোনোটি নিরাপত্তার জন্য, আবার কোনোটি সৌন্দর্যের জন্য।
সবুজ রঙের থ্রি হুইলার অটোরিকশাটিকে আরো সবুজ করে তুলেছে এর ছাদে লাগানো ছোট ছোট গাছ। ছাদের ওপর বিশেষ ব্যবস্থায় ছোট পাত্রে গাছগুলো রেখেছেন চালক তপন চন্দ্র। বিভিন্ন প্রজাতির গাছগুলোর উচ্চতা ১০ ইঞ্চি থেকে ২ ফুট পর্যন্ত। কয়েক প্রজাতির ফুলগাছ, সৌন্দর্যবর্ধক গাছ, এমনকি মরিচগাছও আছে সেখানে। ছাদের চার পাশ ঘিরে রাখা হয়েছে সবুজ ঘাস দিয়ে, যা এই ছোট্ট বাগানটিকে এনে দিয়েছে পূর্ণতা।
অটোরিকশাটির পেছনে ও দুই পাশের দেয়ালের সাথে সেঁটে দেয়া হয়েছে কৃত্রিম ঘাস। আসল ঘাস ঝুলিয়ে রাখা সম্ভব নয় বলেই এ ব্যবস্থা। পেছনে লেখা রয়েছে বৃক্ষ ও পরিবেশবান্ধব কিছু কথা।
অটোরিকশার ভেতরের সাজসজ্জা আরো চমকৎপ্রদ। একটি খাঁচায় রাখা আছে কয়েকটি বিদেশী পাখি। বাহারি রঙের পাখিগুলো রাখা চালকের আসনের পেছনে ছাদের সাথে ঝুলিয়ে। এক পাশে রাখা ছোট্ট একটি ফায়ার এক্সটিংগুইসার ও কয়েকটি পাত্রে বালু। অগ্নিদুর্ঘটনা রোধে চালকের এই সাবধানী ব্যবস্থা। স্টিয়ারিংয়ের সাথেই দেখা যায় একটি মাইক্রোফোন। বাইরে ঝোলানো একটি লাউড স্পিকারের সাথে জোড়া সেটির তার। এ ছাড়া আছে যাত্রীদের মোবাইল ফোনে চার্জ দেয়ার ব্যবস্থা, বিনোদনের জন্য যাত্রী আসনের সামনে রয়েছে ছোট্ট একটি মনিটর। সেখানে বিভিন্ন বিনোদন শিক্ষামূলক ভিডিও চালানোর ব্যবস্থা রয়েছে।
সিএনজি অটোরিকশাটির চালক তপন চন্দ্র ভৌমিক জানান, দেড় বছর ধরে তিনি তার গাড়িটিকে এভাবে সাজাতে শুরু করেন। কারণ হিসেবে বলেন, বৃক্ষরোপণের প্রতি সচেতনতা তৈরি ও বৃক্ষনিধনের কুফল সম্পর্কে যাত্রীদের ধারণা দিতেই তার এসব পদক্ষেপ। তিনি বলেন, নিয়মিত গাছ কাটার ফলে জলবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়ছে। আমরা প্রয়োজনে গাছ কাটলেও ভবিষ্যতের কথা চিন্তা করে গাছ লাগাতে ভুলে যাই। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্যই আমার এ উদ্যোগ।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি তপন চন্দ্রের। অটোরিকশা চালান ১০ বছর ধরে। দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে বাস করেন ঢাকার গোড়ান এলাকায়। অটোরিকশার ভেতরের অন্যান্য সাজসজ্জার বিষয়ে তিনি বলেন, মহল্লার কোনো গরিব বাসিন্দার সন্তান বা অন্য গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গেলে তিনি বিনা খরচে এলাকায় তার জন্য মাইকিং করেন। সে কারণেই লাউড স্পিকার রাখা হয়েছে গাড়িতে। তা ছাড়া তার এলাকার কোনো সন্তানসম্ভবা নারী অসুস্থ হয়ে পড়লে তপন বিনা খরচে তাকে হাসপাতালে পৌঁছে দেন, সেটি গভীর রাতে হলেও। মনের তাগিদেই এসব কাজ করেন তপন। বলেন, ভালো লাগে আমার দ্বারা কোনো মানুষের উপকার হলে। তাই খুশি মনে এসব করি।
তার আশা, সরকার বৃক্ষনিধনের বিষয়ে আরো কঠোর হবে এবং বৃক্ষ রোপণের জন্য জনগণকে উৎসাহিত করবে। তপন বলেন, আমি নিজে নিয়মিত গাছ লাগাই। তাই অন্যদের সচেতন করার চেষ্টা করছি। আমার এই উদ্যোগ দেখে যদি একজন মানুষও গাছ লাগানোর বিষয়ে উৎসাহী হয় সেটিই হবে আমার সার্থকতা।
যেখানেই থামে গাড়িটি সেখানেই দেখতে ভিড় করে কৌতূহলী মানুষ। নানান জনের নানান প্রশ্ন। তপন একটুও বিরক্ত না হয়ে সবার কৌতূহল মেটান। অনেকেই ছবি তোলেন গাড়ির পাশে দাঁড়িয়ে। অনেকের সেলফির আবদার মেটাতে হয় তপনকে। এসব কিছুই করেন একটি উদ্দেশ্যে- সবাই গাছকে ভালোবাসবে, গাছ লাগাবে।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

