চলে গেলেন টাকার প্রথম ডিজাইনার: জাতীয় পুরস্কার না পাওয়ায় আক্ষেপ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৪০ ৮ জুলাই ২০২৩
স্বাধীন বাংলাদেশের অর্থনীতির পথ চলা শুরু হয়েছিল তাঁর নকশা করা টাকা নিয়েই। দেশের প্রথম এক, পাঁচ, দশ ও ১০০ টাকার নোটের নকশা করেছিলেন তিনি। তার পর সুদীর্ঘ কর্মজীবনে একাধিক কয়েনেরও নকশা এঁকেছিলেন। সেই গুণী শিল্পী কেজি মুস্তফা শুক্রবার (৭ জুলাই) ভোররাতে পাড়ি জমালেন চিরঘুমের দেশে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।
স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে-সহ অগণিত অনুরাগীকে পিছনে ফেলে রেখে পাড়ি দিলেন সেই দেশে যেখান থেকে মানুষ আর ফেরে না। শিল্পী কে জি মুস্তফার প্রয়াণে শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের বাড়ি মাদারীপুরেই বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে বরেণ্য শিল্পীকে।
১৯৪৩ সালে জন্ম মাদারীপুরে। ছোটবেলা থেকেই আঁকার ওপরে ছিল বিশেষ টান। মাদারীপুর থেকে মাট্রিক পাশ করে আর্ট কলেজে ভর্তি হতে ঢাকায় এসেছিলেন। কিছুদিনের মধ্যেই শিল্পাচার্য ও কিংবদন্তী শিল্পী জয়নুল আবেদিনের প্রিয় ছাত্র হয়ে ওঠেন। কর্মাশিয়াল আর্টসকে বেছে নিয়েছিলেন কে জি মুস্তফা।
আর্ট কলেজের চৌহদ্দি পেরোতে না পেরোতেই ১৯৬৪ সালে চলে গেলেন পাকিস্তানের করাচিতে। যোগ দিলেন পাকিস্তান সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে। ১৯৬৭ সালে পাক শাসকদের চাকরিতে ইস্তফা দিয়ে যোগ দিলেন বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান এশিয়াটিক অ্যাডভার্টাইজিং লিমিটেডে। করাচি থেকে বদলি হয়ে ফের চলে এলেন ঢাকায়।
দেশ স্বাধীন হওয়ার পরে নতুন মুদ্রার নকশার জন্য হন্যে হয়ে নকশা শিল্পী খুঁজছিলেন বাংলাদেশের তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বিখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান ডেকে পাঠালেন কে জি মুস্তফাকে। জয়নুল আবেদিন ও কামরুল হাসানের পরামর্শে এক টাকার নোটের দুটি নকশা করলেন মোস্তফা।
৫ ও ১০ টাকারও দুটি নকশা শেষ করলেন দ্রুতই। তারপর ১০০ টাকার নোট। প্রতিটি নকশাই অনুমোদন পেল তৎকালীন অর্থমন্ত্রীর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবও নতুন টাকার নকশার প্রশংসা করেছিলেন। কাগজের নোটের পরে ১, ৫, ১০, ২৫ এবং ৫০ পয়সার ধাতব মুদ্রারও নকশাও করলেন। প্রতিটি নকশায় ফুটে উঠল দেশ। বঙ্গবন্ধুর ছবির পাশাপাশি থাকল ধান, নদী, নৌকা, পাট, শাপলা আর বাংলাদেশের গ্রাম এবং মানুষ।
১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিটের নকশাও বেরিয়েছিল তাঁর হাত দিয়ে। পরে স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিটের নকশা-ও করেন কে জি মুস্তাফা। ডাক বিভাগের অনেক ধরনের খাম, পোস্টকার্ডের নকশাও করেন।
ডাকটিকিট, খাম, পোস্টকার্ড, অ্যারোগ্রামের নকশাগুলো সদ্য স্বাধীন দেশের জন্য অনেক বড় কাজ। আড়াই শ'রও বেশি ডাকটিকিটের নকশা করেছেন এই গুণী শিল্পী। নন–জুডিশিয়াল, কোর্ট ফি, রাজস্ব ডাকটিকিট, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা দলিলের নকশার সংখ্যা যে কত, তার হিসাব নেই।
এছাড়া ২০১১ ক্রিকেট বিশ্বকাপে, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী এবং কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর পূর্তিতে নকশা করেছেন একাধিক স্মারক রৌপ্য মুদ্রা। তবু জাতীয় পুরস্কার পাননি তিনি। এতে আক্ষেপ ঝরেছে স্বজনদের কণ্ঠে।
তারা বলছেন, রাষ্ট্র কিংবা সরকার অথবা রাজনৈতিক নেতৃত্ব বা আমলাতন্ত্র হয়তো এখনো বুঝতে পারেনি তার কর্মকে। কিন্তু উপকারভোগী দেশের মাটি ও মানুষ ঠিকই তাকে রাখবে উন্নত মর্যাদায়। তবে এতদিনেও তিনি জাতীয় পুরস্কার না পাওয়ায় আক্ষেপটা থাকছেই।
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- এবার এমি জিতলেন যারা
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- কান্নার পরে মন ভালো হয় কেন?

