চাকরি গেল আরো দুই লেফটেন্যান্ট জেনারেলের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:২২ ১৩ সেপ্টেম্বর ২০২৪
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর চাকরি খোয়ানো শীর্ষ সেনা কর্মকর্তাদের তালিকায় যুক্ত হল আরো দুজন তিন তারকা জেনারেলের নাম। তাদের মধ্যে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে, যিনি এক সময় শেখ হাসিনার নিরাপত্তায় নিয়েজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক ছিলেন।
আর ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সাবেক কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, যিনি একসময় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার এ দুই সেনা কর্মকর্তার বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরের আদেশ জারি করে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আর্টডকে দায়িত্ব পাওয়ার আগে লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান ছিলেন সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ।
হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালনা করে আলোচনায় আসা এই সেনা কর্মকর্তা বর্ডার গার্ড বাংলাদেশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন। পরে তাকে এসএসএফের মহাপরিচালক করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। সে সময় তিনি শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
আর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে সরকারপতনের পর সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। সেনাবাহিনীতে তার সর্বশেষ পোস্টিং ছিল ন্যাশনাল ডিফেন্স কলেজে। তার আগে তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিজিএফআই প্রধান এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেন।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত ৪ সেপ্টেম্বর এই সেনা কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ করে। তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করা হয়।
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন
- শীতে সাইনাসের সমস্যা থেকে মুক্তির উপায়
- গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাণ্ডব চলছেই
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- গ্লিসারিন নাকি পেট্রোলিয়াম জেলি: শীতে ত্বকের যত্নে কোনটি সেরা?
- যেসব অভ্যাস বাড়াতে পারে মাইগ্রেনের সমস্যা
- বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে
- মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১ শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী
- ৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- ডিসেম্বরের বেতন নতুন কাঠামোয় পাবেন পোশাক শ্রমিকরা
- টুঙ্গিপাড়া থানার পর বিএনপির এমপির বাড়িতে আগুন
- প্রথমবার একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ৯৯৯-এ ফোন করে মিলবে যেসব জরুরি সেবা


