জলজট আর যানজটে চরম জনদুর্ভোগ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:৩৬ ১৬ সেপ্টেম্বর ২০২৪
বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল নিম্নচাপের প্রভাবে শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি রোববারও সারাদিন ঝরেছে। এতে ডুবে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক। এতে নিয়মিত যানজটের পাশাপাশি সৃষ্টি হয়েছে জলজটের। ভাঙাচোরা সড়কে যানজট ও জলজটে রোববার চলাচলের সময় নগরবাসীকে বেশ নাকাল হতে দেখা গেছে।
ভোর থেকে সারাদিনই রাজধানীতে কখনো হালকা, কখনো মাঝারি এবং কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। একই সঙ্গে ছিল মৃদু থেকে মাঝারি মাত্রায় বাতাসও। এর ফলে একান্ত জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। আর দিনমজুরের মতো খেটে খাওয়া মানুষের রোজগার হয়নি বললেই চলে। রাজপথে গণপরিবহণের সংখ্যাও ছিল খুব কম। এতে বাইরে বের হওয়া নগরবাসী পড়েন চরম বিপাকে। স্কুলগামী শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে স্কুলে গেলেও বাতাসের কারণে বৃষ্টির পানিতে ভিজে একাকার হতে দেখা গেছে।
সরেজমিন দেখা গেছে, দুপুরে মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বসিলামুখী সড়কের দু’পাশে পানিতে একাকার হয়ে গেছে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন বটগাছের পাশের জলমগ্ন ভাঙাসড়কে সিএনজি উলটে যাওয়ার উপক্রম হতে দেখা গেছে।
এছাড়া, মহানগরীর আসাদ গেট, সংসদ ভবন, ফার্মগেট, জাহাঙ্গীর গেট, মহাখালী, বনানী, গুলশান, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, কুড়িল, বসুন্ধরা গেট এলাকার সড়কগুলো জলজটে ছিল পূর্ণ। যানবাহনের গতিও ছিল বেশ ধীর। কুড়িল প্রগতি সরণি সড়কে মেট্রোরেলের কাজ চলমান থাকা ওই সড়কে খানাখন্দগুলো ছিল বৃষ্টির পানিতে পূর্ণ।
ভুক্তভোগীরা জানিয়েছেন, সারাদিন বিরতিহীন রিমঝিম থেকে মুষল ধারে বর্ষণ ও বাতাসের কারণে শীতের আমেজ বিরাজ করছে নগরীতে। এজন্য বাইরে বের হয়ে বৃষ্টিতে ভিজে অনেকেই ঠান্ডায় কষ্ট পেয়েছেন।
তারা আরও জানায়, কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঢাকার জনজীবন। তবে রোববারের ভোগান্তি আগের কয়েক দিনের ভোগান্তিকে ছাড়িয়ে গেছে। এদিন সকাল থেকে অবিরাম বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। সপ্তাহের শুরুর দিন অফিস স্কুল কলেজ খোলা থাকায় অফিসগামী সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল অসহনীয় পর্যায়ে।
রাজধানীর ঢাকা উদ্যানের বাসিন্দা ইমরুল হোসেন যুগান্তরকে বলেন, ব্যক্তিগত কাজে তাকে বাড্ডায় যেতে হয়। সড়কে যানবাহন কম ও জলজট থাকায় চারটি পরিবহণ বদলে ঢাকা উদ্যান থেকে বাড্ডায় পৌঁছেছেন। বৃষ্টির কারণে আজ সাধারণ দিনের চেয়ে তাকে দ্বিগুণেরও বেশি ভাড়া গুণতে হয়েছে বলে জানান।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার থেকে সাগরে সৃষ্ট স্থল নিম্নচাপের প্রভাবে সৃষ্ট আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে। বৃষ্টি ও বাতাস কমলে মানুষের চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু

