টানা ১৪ দিন চিনি না খেলে কী হয়?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৫৮ ১৫ জানুয়ারি ২০২৬
চিনি আমাদের দৈনন্দিন খাবারের অবিচ্ছেদ্য অংশ। মিষ্টিজাত খাবার ছাড়াও নানা প্রক্রিয়াজাত ও তথাকথিত স্বাস্থ্যকর খাবারেও লুকিয়ে থাকে অতিরিক্ত চিনি। নিয়মিত বেশি চিনি খেলে স্থূলতা, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ও দাঁতের সমস্যার ঝুঁকি বাড়ে। তবে অল্প সময়ের জন্য চিনি কমালেই শরীরে শুরু হয় চোখে পড়ার মতো পরিবর্তন।
চিনি শুধু ক্যালোরি নয়, নিয়ন্ত্রণ করে ক্ষুধাও
গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ শেঠির মতে, চিনি কেবল অতিরিক্ত ক্যালোরির উৎস নয়। এটি নিঃশব্দে ক্ষুধা, খাবারের প্রতি আকর্ষণ, ইনসুলিনের কার্যকারিতা এবং লিভারে জমে থাকা চর্বিকে প্রভাবিত করে। তাই তিনি তার রোগীদের অন্তত ১৪ দিন অতিরিক্ত চিনি এড়িয়ে চলার পরামর্শ দেন।
শুরুতে যে-সব অস্বস্তি হতে পারে
চিনি কমানোর প্রথম কয়েক দিন শরীর কিছুটা অস্বস্তিতে পড়তে পারে। মাথাব্যথা, ক্লান্তি, খিটখিটে মেজাজ, মনোযোগে সমস্যা বা ‘ব্রেন ফগ’ দেখা দিতে পারে।
ডা. শেঠির ভাষায়, এটি আসলে কোনো ‘উইথড্রয়াল’ নয়, বরং চিনি ছাড়া নতুন অবস্থার সঙ্গে মস্তিষ্কের মানিয়ে নেওয়ার প্রক্রিয়া।

চিনি কেবল অতিরিক্ত ক্যালোরির উৎস নয়, এটি লিভারে জমে থাকা চর্বিকেও প্রভাবিত করে।
ধীরে ধীরে শরীরের ভারসাম্য ফিরে আসে
কয়েক দিন পর চিনি খাওয়ার তীব্র ইচ্ছা কমে যায়। সারাদিনে শক্তির ওঠানামা কম হয়, বিকেলের দিকে হঠাৎ ক্লান্তি আসে না। পেট ফাঁপা ভাব কমে এবং ইনসুলিনের প্রতিক্রিয়া উন্নত হয়, ফলে শরীর শর্করা আরও ভালোভাবে ব্যবহার করতে পারে।
দুই সপ্তাহ পর যে পরিবর্তনগুলো চোখে পড়ে
১৪ দিন পার হলে অনেকেরই পেট কিছুটা চ্যাপটা লাগে, ঘুমের মান ভালো হয় এবং প্রকৃত ক্ষুধা বোঝা সহজ হয়। রক্তে শর্করার মাত্রাও উন্নতির দিকে যায়। ওজন খুব বেশি না কমলেও বিপাকক্রিয়া বা মেটাবলিজম যে সক্রিয় হচ্ছে, তা স্পষ্ট হয়।
১৪ দিন পার হলে অনেকেরই পেট কিছুটা চ্যাপটা লাগে।
কেন এই ‘চিনি-বিরতি’ গুরুত্বপূর্ণ
ডা. শেঠির মতে, ১৪ দিনের জন্য অতিরিক্ত চিনি বাদ দিলে ইনসুলিন স্পাইক কমে, লিভারের ওপর শর্করার চাপ হ্রাস পায়, শরীরে জমে থাকা অতিরিক্ত পানি কমে এবং স্বাদের অনুভূতি নতুন করে রিসেট হয়। যারা নিয়মিত চিনি খাওয়ার তীব্র লোভ, ফ্যাটি লিভার, ইনসুলিন রেজিস্ট্যান্স, কম শক্তি বা ঘুমের সমস্যায় ভুগছেন—তাদের জন্য এই অভ্যাস হতে পারে সুস্থ জীবনের কার্যকর শুরু।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া


