ঢাকা, ১৮ নভেম্বর বুধবার, ২০২৬ || ৩ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৫

টুঙ্গিপাড়া থানার পর বিএনপির এমপির বাড়িতে আগুন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৩০ ১৮ নভেম্বর ২০২৬  

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানার পর ওই এলাকার বিএনপি দলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে বাড়িটিতে আগুন দেয় তারা। তবে এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে নেতাকর্মীদের আটক করাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দেয় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এসময় থানায় আটক থাকা দলীয় নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ বেশ কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। এদিন সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিনের বেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। গত ১০ ও ১৫ নভেম্বর গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় তাদের আটক করা হয়।

তাদের ছিনিয়ে নেওয়ার জন্য এদিন সন্ধ্যায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু আটক ব্যক্তিদের ছাড়তে পুলিশ অস্বীকার করার একপর্যায়ে থানায় হামলা চালায় ঘেরাওকারীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে পুলিশ। এতে দুই হামলাকারী আহত হয়।

এরপর পুনরায় হামলা চালিয়ে থানায় আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের গাড়িতেও আগুন দেয় তারা।

থানায় আগুন দিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেন জেলা পুলিশের এক কর্মকর্তা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবিসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর