তৃণমূলে সংগ্রামী এক নারী উদ্যোক্তার সাফল্যের গল্প
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩১ ২৫ সেপ্টেম্বর ২০১৯
মর্জিনা বেগমের স্বপ্ন ছিল নিজে স্বাবলম্বী হয়ে পরিবারের হাল ধরার। কিন্তু তার বাবার ছিল অভাবের সংসার। ১৯৯৫ সালে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় তার বিয়ে দিয়ে দেয়। স্বামীর সংসারে গিয়েও সংসারের টানাপোড়েনে পড়তে হয় তাকে। সইতে হয় নানা যন্ত্রণা। কিন্তু তিনি দমে যাননি। ছোটবেলার সেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন মনে আবারও চাড়া দিয়ে ওঠে।
সেই থেকেই শুরু। বড় বোন মেরিনা বেগমের সহায়তায় পোশাক তৈরির কাজ শেখেন তিনি। পাশাপাশি চালিয়ে যান পড়াশোনাও। এরপর আর পেছনে ফিরতে হয়নি তাকে। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এখন গ্রামের অসহায় নারীদেরও বেঁচে থাকার গতি দেখিয়ে দিয়েছেন এক সময়ের অসহায় মর্জিনা।
এখন তার বাড়ির নিয়মিত দৃশ্য, নারীরা গোল হয়ে বসে বসে পুঁথির ব্যাগ, ওয়ালম্যাট, ফুলের টবসহ নানা জিনিসপত্র তৈরি করেন। হস্তশিল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে তারা এখন স্বাবলম্বী। এ কাজে তাদের নেতৃত্ব দেন মর্জিনা।
সম্প্রতি বগুড়া জেলার শেরপুরের মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মূল সড়ক থেকে এগিয়েেএ নারী উদ্যোক্তার টিনশেডের পাকা বাড়িতে গিয়ে এমনটাই দেখা যায়।
আলাপচারিতায় মর্জিনা জানালেন, সেলাই ও হস্তশিল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে এখন মাসে আয় করেন ১৮ থেকে ২০ হাজার টাকা। গ্রামের অন্য নারীদেরও স্বাবলম্বী করার পথ দেখিয়েছেন। অবসর সময়ে তাদের প্রশিক্ষণ দেন তিনি।
তার ভাষ্য, এ পর্যন্ত কমপক্ষে ৫০০ জন নারীকে কাজ শিখিয়েছি। তারা এখন স্বাবলম্বী। পরিবার-পরিজন নিয়ে সুখে-স্বাচ্ছন্দ্যে দিন কাটান তারা। এটা আমার জন্যও বেশ আনন্দের ও সুখের।
তবে পথচলাটা সুখের ছিল না তার। এজন্য তাকে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। অতীতে নিজের কঠোর পরিশ্রমের কথা যেমন জানালেন, তেমনি বললেন নানা অর্জনের কথাও।
মদনপুর গ্রামের কৃষক সুজির উদ্দিনের পাঁচ সন্তানের মধ্যে মর্জিনা চার নম্বরে। মা জয়গুন বিবি গৃহিণী। ১৯৯৫ সালে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয় তার। শ্বশুরবাড়িও একই গ্রামে। স্বামী বাসচালকের সহকারী (হেলপার) ছিলেন।
মর্জিনা বলেন, বিয়ের পর বাবা আমায় দুই বিঘা জমি দিয়েছিলেন। ওই জমির আয় থেকে জায়গা কিনে বসতবাড়ি করেছি। ওই বাড়িতে স্বামীর সঙ্গে থাকতাম।
তিনি জানান, সংসার সামলানোর পাশাপাশি লুকিয়ে লেখাপড়াও চালিয়ে যান। স্থানীয় মাদরাসা থেকে ২০০০ সালে দাখিল পাস করেন। পরে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহায়তায় দুই বছরের প্রশিক্ষণ নেন। ২০১০ সাল থেকে ইউনিয়ন তথ্যসেবা ও ডিজিটাল সেন্টারেও কাজ করছেন মর্জিনা।
তবে স্বামীর সঙ্গে ঠিক বনিবনা হচ্ছিল না। এক পর্যায়ে ২০১৩ সালে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। পরের বছর আলিম পরীক্ষা দেন, পাসও করেন। ওই বছরই জয়িতা অন্বেষণে বাংলাদেশের তালিকায় উপজেলা পর্যায়ে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নির্বাচিত হন তিনি। একই সঙ্গে তৃণমূল নারী উদ্যোক্তা হিসেবেও তালিকাভুক্ত হন সংগ্রামী নারী মর্জিনা।
তিনি বলেন, এ পর্যায়ে আসতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেক মানুষের কটুকথাও শুনতে হয়েছে। কিন্তু আমি আমার লক্ষ্য থেকে সরে যাইনি। কাছের কিছু মানুষ আমায় নীরবে সহযোগিতা করে গেছেন। তাদের জন্যই আজ আমার এখানে আসা।
তার এ সাফল্যে আনন্দিত স্থানীয়রা। মির্জাপুর ইউনিয়নের মদনপুর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মমতাজ আলী বলেন, ইচ্ছা থাকলে যে উপায় হয়, তার উৎকৃষ্ট উদাহরণ মর্জিনা। সে শূন্য থেকে শুরু করেছিল। নিজ চেষ্টা আর পরিশ্রমে আজকের জায়গায় এসেছে। তার সাফল্যে আমরাও যারপরনাই খুশি। তার দেখাদেখি গ্রামের ও আশপাশের অনেকেই এখন স্বাবলম্বী।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি


