দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫২ ২২ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এহছানুল হক মিলন বলেন, “আমরা দুর্নীতি করি না, করব না এবং কাউকে করতেও দেব না। শিক্ষা মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখা আমাদের অঙ্গীকার।”
শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য দাবির বিষয়ে তিনি বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না।”
শিক্ষামন্ত্রী বলেন, “সরকার শিক্ষা মন্ত্রণালয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”
এহছানুল হক মিলন বলেন, “বাজেট সংক্রান্ত কিছু সীমাবদ্ধতা থাকলেও শিক্ষকদের অমীমাংসিত বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।”
সভায় এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) প্রসঙ্গে তিনি বলেন, “নিয়োগ ব্যবস্থায় আসা পরিবর্তনগুলো পর্যালোচনা করা হবে। পাশাপাশি যেখানে সংশোধন প্রয়োজন সেখানে রিভিউ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। যদিও বাজেটের কিছু সীমাবদ্ধতা আছে, তবুও শিক্ষকদের মানোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা রয়েছে।”
বর্তমান সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, যা সাম্প্রতিক মন্ত্রিসভা বৈঠকেও প্রতিফলিত হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
মতবিনিময় সভায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “শিক্ষকদের উত্থাপিত দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “আমরা হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে একটি দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করতে চাই, যাতে করে কয়েক বছর পরপর একই দাবিতে শিক্ষকদের আন্দোলনে নামতে না হয়।”
শ্রেণিকক্ষে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও মূল্যায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী বলেন, “সরকার দেশের সব ধারার শিক্ষাব্যবস্থাকে (সাধারণ, মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম) একটি ‘জেনারেল আমব্রেলা’ বা অভিন্ন কাঠামোর অধীনে আনার পরিকল্পনা করছে।”
তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ বরদাস্ত করা হবে না।”
ববি হাজ্জাজ বলেন, “শিক্ষা সেক্টরকে পলিটিক্স ও করাপশন— এই দুটি অভিশাপ থেকে মুক্ত রাখাই মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য।”
সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়াসহ সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




