নতুন করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে, আক্রান্ত হচ্ছে শিশুরা!
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:২৪ ২৩ ডিসেম্বর ২০২০
অতি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম নতুন করোনার অস্তিত্ব মিলেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে। নতুন ধরনের ভাইরাসটি নিয়ে বিজ্ঞানীরা বলছেন, এটি উচ্চহারে শিশুদের মধ্যে সংক্রমণ ঘটাচ্ছে।
ইউরোপের বিভিন্ন এলাকায় নতুন ধরনের করোনা আক্রান্তদের তথ্য বিশ্লেষণের পর বিজ্ঞানীরা বলছেন, রূপান্তরিত এই ভাইরাস শিশুদের অনেক সহজে আক্রান্ত করতে পারে। পূর্বে বয়স্কদের তুলনায় শিশুদের আক্রান্ত হওয়ার হার ছিল খুবই কম। কিন্তু এই নতুন ধরনের ভাইরাসে শিশুরা সহজেই আক্রান্ত হচ্ছে।
লন্ডনের ইমপেরিয়াল কলেজের অধ্যাপক নিল ফার্গুসন জানান, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে সংক্রমণের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটিতে অন্য বৈশিষ্ট্যের ভাইরাসের তুলনায় শিশুদের আক্রান্ত হওয়ার হার উচ্চ।
ব্রিটিশ সরকারের নিউ এন্ড ইমার্জিং রেস্পিরেটরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইজারি গ্রুপের সদস্য অধ্যাপক ওয়েন্ডি বার্কলে বলেন, আমরা এমনটা বলছি না যে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসটি সুনির্দিষ্ট করে শুধু শিশুদেরকেই আক্রান্ত করছে কিংবা শিশুদেরকে আক্রান্ত করার জন্য এর সুনির্দিষ্ট কোনও সক্ষমতা রয়েছে। বরং আমরা জানতাম, কোভিড বয়স্কদের তুলনায় শিশুদের কম আক্রান্ত করতে পারে।
ওয়েন্ডি আরও বলেন, নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস মানব কোষের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত হওয়ার এবং একে আক্রান্ত করার ক্ষমতা রাখে। এর মানে হলো, আগে শিশুদেরকে আক্রান্ত করতে এ ভাইরাসের বেগ পেতে হলেও, এখন এটি প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদেরকেও সহজে আক্রান্ত করতে পারছে।
এদিকে ব্রিটিশ চিকিৎসকরা বলছেন, নতুন ধরনটি পরীক্ষায় ধরা পড়ছে না। এ পর্যন্ত উদ্ভাবিত টিকা দিয়েই এটি প্রতিরোধের আশা তাদের। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের কোভিড ছড়িয়ে পড়ছে ৭০ শতাংশ দ্রুত গতিতে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ

