নিলামে ‘কাঙ্ক্ষিত’ দাম পায়নি সাবেক এমপিদের ল্যান্ড ক্রুজার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৭ ১৭ ফেব্রুয়ারি ২০২৫
বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল ল্যান্ড ক্রুজার নিলামে তোলা হয়েছিল। তবে ‘কাঙ্ক্ষিত’ দাম পায়নি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। প্রথম দফায় নিলামে তোলা ২৪টি গাড়ির মধ্যে দর পেয়েছে ১৪টি। তবে বাকি ১০টির নিলামে কেউ আগ্রহ দেখাননি।
চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ বলছে, এসব গাড়ি আবার নিলামে তুলবে তারা। বিলাসবহুল ল্যান্ড ক্রুজারগুলো নিলামে বিক্রির জন্য সংরক্ষিত মূল্য (শুল্ককরসহ) ধরা হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা। বিপরীতে ন্যূনতম ৬০ শতাংশ অথবা বেশি দরদাতাদের মধ্যে বিক্রির নিয়ম ছিল। সেই হিসাবে ৫ কোটি ৮০ লাখ টাকা পর্যন্ত মূল্য পড়লে বিক্রির বিবেচনায় থাকতো।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার (নিলাম) সাকিব হোসেন বলেন, ২৪টির মধ্যে ১৪টি গাড়ির দাম করেছেন নিলামকারীরা। বাকি ১০টির জন্য কেউ অংশগ্রহণ করেননি। শুল্ককরসহ সংরক্ষিত যে মূল্য ধরা হয়েছিল, সেটার কাছাকাছি কেউ দর দেননি। সে কারণে এসব গাড়ি পুনরায় নিলামে তোলা হবে।
কাস্টমস কর্মকর্তারা জানান, এবারের নিলামে সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনা ২৪টি ছাড়াও আরো ২০টি বিভিন্ন মডেলের গাড়ি নিলামে উঠেছিল। এর মধ্যে ১৫টি গাড়ির কাঙ্খিত মূল্য পাওয়া গেছে। এসব যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করা হবে।
কাস্টমস কর্মকর্তা সাকিব হোসেন বলেন, নিলামে তোলা মোট ৪৪টি গাড়ি কেনার জন্য ১৩৩ জন অংশগ্রহণ করেন। গত ২৮ জানুয়ারি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ সাবেক সংসদ সদস্যদের আনা ২৪টিসহ ৪৪টি গাড়ি নিলামে তোলে।
২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় এসব গাড়ি আমদানি করেছিলেন। জাপান থেকে আনা এসব গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করানোর আগেই গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়।
কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্কমুক্ত সুবিধায় ৩১টি গাড়ি এসেছে। কিন্তু আমদানিকারকদের ঠিকানা জটিলতায় সাতটি গাড়ি এবার নিলামে তোলা যায়নি। কাস্টমসের দেয়া তথ্য অনুযায়ী, প্রতিটি নতুন ল্যান্ড ক্রুজার গাড়ি সাবেক সংসদ সদস্যরা ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা পরিশোধ করে বিদেশ থেকে আমদানি করেছেন।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু















