ঢাকা, ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৪ আশ্বিন ১৪৩৩
good-food
৬৭৩

প্রথম দিনেই টাইগার-হৃত্বিকের `ওয়ারের` রেকর্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫০ ৩ অক্টোবর ২০১৯  

মুক্তির প্রথম দিনেই বাজিমাত করল ঋতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’। বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল অ্যাকশন-থ্রিলারধর্মী এ সিনেমা। উদ্বোধনী দিনে আয় করেছে ৫৩ কোটি ৩৫ লাখ রুপি।

বলিউড সিনেমার বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে জানান, দেশ -বিদেশের ৪ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ওয়ার’। এর মধ্যে ভারতে হিন্দি ভার্সন থেকে ৫১ কোটি ৬০ লাখ রুপি এবং তামিল ভার্সন থেকে ১ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। উদ্বোধনী দিনে আয়ের দিক থেকে এটিই হিন্দি সিনেমার সর্বোচ্চ আয়। এছাড়া ঋত্বিক ও টাইগারের সিনেমারও সর্বোচ্চ প্রারম্ভিক আয়।

‘ওয়ার’ সিনেমায় আরও অভিনয় করেছেন বাণী কাপুর, অনুপ্রিয়া গোয়েঙ্কা ও আশুতোষ রানা। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করলেন ঋত্বিক ও টাইগার।

যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি মুক্তি পেয়েছে গতকাল বুধবার।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর