প্রশাসনে নিয়োগ হবে সাড়ে ৩ লাখ লোক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০০ ২৪ জানুয়ারি ২০১৯
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, সরকার জনসেবা সাবলীল ও গণমুখী করতে জনপ্রশাসনের শূন্য পদে সাড়ে তিন লাখ লোক নিয়োগ দেয়ার পরিকল্পনা করেছে।
তিনি বলেন, বর্তমানে প্রশাসনে তিন থেকে সাড়ে তিন লাখ পদ শূন্য রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা অধিকাংশ শূন্য পদে নিয়োগ দিতে পদক্ষেপ নিয়েছি।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে পরবর্তী পাচঁ বছরে দেশের জিডিপি ১০ শতাংশ এবং এসময়ের মধ্যে ১ কোটি ২৮ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
দলের নির্বাচনী প্রতিশ্রুতির উল্লেখ করে ফরহাদ হোসেন বলেন, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশে ১০০ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা এবং বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এসব অর্থনৈতিক জোন ও মেগা প্রকল্পে বিপুলসংখ্যক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। এ কারণেই সরকারের মেয়াদের মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্র অতিক্রম করবে।
প্রতিমন্ত্রী বলেন, দলের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সব সেক্টরে সুশাসন নিশ্চিত করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। প্রধানমন্ত্রীর বার্তা পরিস্কার, প্রশাসন দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। ফলে দুর্নীতি করার কোনো সুয়োগ নেই। এই বার্তা প্রশাসনের তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। আমরা সরকারি প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত এবং প্রশাসন দুর্নীতিমুক্ত করতে চাই। এমন একটি পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করছি, যেখানে প্রত্যেকে কোনো বাধা ছাড়াই তার কাঙ্খিত সেবা পেতে পারে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি নিয়ে সংসদের আসন্ন অধিবেশনে আলোচনা করা হবে। আগামী ৩০ জানুয়ারি সংসদ অধিবেশন বসছে। সংসদে বিষয়টি আলোচনা হবে।
তিনি বলেন, সরকার ২০২১ সালের মধ্যে দেশকে জ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক একটি মধ্য আয়ের দেশ করতে কাজ করছে। এ লক্ষ্যে পৌঁছতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বিগত ১০ বছরে সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ শিক্ষা, জিডিপি প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয়সহ সব আর্থসামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

