প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারী কোটা বাদ, থাকছে না পোষ্যও
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫৮ ১০ এপ্রিল ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পুরোটাই কোটানির্ভর। ৬০ শতাংশ নিয়োগ দেওয়া হয় নারী কোটায়। বাকি ৪০ শতাংশের মধ্যে ২০ শতাংশ পোষ্য এবং পুরুষ কোটা ২০ শতাংশ। কোটানির্ভর নিয়োগপ্রক্রিয়ায় মেধার মূল্যায়ন হয় না বলে অভিযোগ দীর্ঘদিনের। অনেকে ৬৫ নম্বর পেয়েও চাকরি পেয়ে যান, আবার অনেকে ৭৫ পেয়েও বাদ পড়েন। এবার সেই বৈষম্য দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য করা হচ্ছে নতুন বিধিমালা।
‘প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর খসড়া এরই মধ্যে তৈরি করা হয়েছে। তাতে সহকারী শিক্ষক পদে নিয়োগে নারী, পোষ্য ও পুরুষ কোটা থাকছে না। উচ্চ আদালতের রায় মেনে কোটা থাকবে মাত্র ৭ শতাংশ। বাকি ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। যে ৭ শতাংশ কোটা থাকবে, তার মধ্যে থাকবে মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট-সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। গত ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সহকারী শিক্ষকের নিয়োগযোগ্য শূন্য পদ ৮ হাজারের বেশি। বিজ্ঞপ্তি প্রকাশের সময় পদসংখ্যা বাড়তে পারে। প্রস্তাবিত বিধিমালায় উচ্চ আদালতের রায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৭ শতাংশ কোটাব্যবস্থা অনুসরণের প্রস্তাব করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করা হচ্ছে। এর একটি গুরুত্বপূর্ণ সংশোধন হচ্ছে—আগের কোটাব্যবস্থা বাদ দিয়ে উচ্চ আদালতের রায় অনুযায়ী কোটাব্যবস্থা চালু। এর বাইরে আরও কিছু বিষয় পরিবর্তন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রধান শিক্ষক পদে যোগ্য প্রার্থী পাওয়া সাপেক্ষে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৫টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে এক কোটি ৭১ লাখ ৬২ হাজার ৩৬৫ জন। শিক্ষক আছেন তিন লাখ ৬২ হাজার ৭০৯ জন। তাদের মধ্যে পুরুষ শিক্ষক এক লাখ ২৭ হাজার ৩৯ জন এবং নারী শিক্ষক দুই লাখ ৩৫ হাজার ৬৭০ জন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন; যা ছড়িয়ে পড়ে সারাদেশে। ওই আন্দোলনের মধ্যেই হাইকোর্টের রায়ের ভিত্তিতে মেধায় ৯৩ শতাংশ এবং কোটায় ৭ শতাংশ নিয়োগের নিয়ম রেখে গত বছরের ২৩ জুলাই প্রজ্ঞাপন জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ওই ৭ শতাংশ কোটার মধ্যে রয়েছে—বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ।
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- দিনে রাইড শেয়ার মোটরসাইকেলে মিলবে ৫ লিটার তেল
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- মির্জা আব্বাসকে ভয়ভীতি, পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ আইআরজিসির
- ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- যে ১১ পরামর্শ মেনে চললে মিলবে প্রোমোশন
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- বিশ্বকাপ: প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে যারা
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- ডিউটি ফাঁকি দিয়ে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা
- প্রাকৃতিকভাবে লিভার সতেজ রাখার যত উপায়
- শাহরুখের ১৮ কোটির মান্নাতের দাম এখন কত? শুনলে অবাক হবেন
- শিগগিরই তেলের দাম ছাড়াবে ১০০ ডলার!
- ভূমি অফিসে কাজে অবহেলাকারীদের শাস্তি
- ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই: সড়কমন্ত্রী
- ঈদ ইত্যাদিতে রাজ-সাবলিার অনবদ্য নৃত্য
- ইফতার করার আগে যে কাজগুলো করবেন না
- ইবি শিক্ষিকা হত্যা: ৪ জনকে আসামি করে থানায় অভিযোগ
- সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদনের তারিখ নির্ধারণ
- ২৯৭ আসনের বিস্তারিত ফলাফল প্রকাশ করল ইসি
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- ঈদে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
- বাবর-শাদাবকে বাদ দিয়ে বাংলাদেশ আসছে পাকিস্তান
- সাকিবের ফেরার স্বপ্নে বড় ধাক্কা
- ডিউটি ফাঁকি দিয়ে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- হার্ট অ্যাটাকের প্রথম ১০ মিনিট কী করবেন?

