ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৩ ৬ সেপ্টেম্বর ২০২৬
ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তানের সঙ্গে হচ্ছে কী? এখন সেই প্রশ্ন সবখানে। সিরিজের প্রথম দুই টেস্টে বাজেভাবে হার। সেই ক্ষত তরতাজা থাকতেই পাকিস্তান ক্রিকেটে এসেছে বড় সিদ্ধান্ত।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে দলে আনা হয়েছে বড় পরিবর্তন। বাদ দেওয়া হয়েছে সাত ক্রিকেটারকে। এমনকি প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলও পড়েছেন বাদ।
একের পর এক বিতর্কে জড়ানো পাকিস্তান ক্রিকেট দল নিয়ে এবার এলো আরও ভয়ঙ্কর খবর। তৃতীয় টেস্টের আগে দলের কয়েকজন ক্রিকেটারের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
পাকিস্তানি সাংবাদিক আম্বার আলী দেশটির ৩৬৫ নিউজকে জানিয়েছেন, জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের মোবাইল ফোন পিসিবির হেফাজতে নেওয়া হয়েছে। এজবাস্টনে তৃতীয় টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ফোনগুলো বোর্ডের কাছেই থাকবে বলে জানা গেছে। তবে কোন কোন ক্রিকেটারের ফোন নেওয়া হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি পিসিবি। তবে কেন ক্রিকেটারদের ব্যক্তিগত ডিভাইস হেফাজতে নেওয়া হয়েছে এবং বোর্ড ঠিক কোন পরিস্থিতিতে এসব ফোনের ব্যক্তিগত তথ্য বা যোগাযোগে প্রবেশ করতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ চলাকালে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। আইসিসির ‘প্লেয়ার অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া’ সংক্রান্ত নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ড্রেসিংরুমসহ নির্দিষ্ট নিয়ন্ত্রিত এলাকায় মোবাইল ফোন বা অন্য কোনো যোগাযোগের ডিভাইস রাখা কিংবা ব্যবহার করা নিষিদ্ধ।
এসব এলাকায় প্রবেশের আগে ক্রিকেটারদের ফোন নিরাপদ স্থানে রেখে যেতে হয়। মূলত ম্যাচের সততা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং অননুমোদিত যোগাযোগ ঠেকাতেই এই বিধিনিষেধ।
তবে ম্যাচ চলাকালে ফোন ব্যবহার নিষিদ্ধ থাকার বিষয়টি একেবারেই ভিন্ন। সেটির সঙ্গে কোনো ক্রিকেটারের ব্যক্তিগত ফোন দীর্ঘ সময়ের জন্য বোর্ড বা কর্তৃপক্ষের হেফাজতে রাখার বিষয়টি এক করে দেখার সুযোগ নেই।
কোনো আনুষ্ঠানিক দুর্নীতিবিরোধী তদন্ত চললে আইসিসির অ্যান্টি-করাপশন কোডে তদন্তকারীদের জন্য আরও বিস্তৃত ক্ষমতার কথা বলা হয়েছে।
নির্দিষ্ট শর্ত পূরণ হলে অনুমোদিত অ্যান্টি-করাপশন কর্মকর্তা লিখিত নির্দেশের মাধ্যমে কোনো ক্রিকেটার বা সংশ্লিষ্ট ব্যক্তিকে মোবাইল ফোন জমা দিতে বলতে পারেন। তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য রয়েছে বলে যুক্তিসংগত কারণ থাকলে ডিভাইস থেকে তথ্য কপি বা ডাউনলোড করার অনুমতিও চাওয়া যেতে পারে।
সেই তথ্যের পরিধিও বেশ বিস্তৃত। ফোনের কল রেকর্ড, ইন্টারনেট ব্যবহারের তথ্য, খুদে বার্তা, হোয়াটসঅ্যাপ কথোপকথন, ছবি, ভিডিও, অডিও ফাইলসহ ইলেকট্রনিকভাবে সংরক্ষিত অন্যান্য নথিও তদন্তের আওতায় আসতে পারে।
তবে পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দের সঙ্গে কোনো আনুষ্ঠানিক দুর্নীতিবিরোধী তদন্তের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো পিসিবি বা আইসিসির পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এমনিতেই কঠিন সময় পার করছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এর মধ্যেই শেষ টেস্টের আগে ক্রিকেটারদের ফোন হেফাজতে নেওয়ার খবর সফরটিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- মেসিহীন আর্জেন্টিনার অধ্যায় শুরু হচ্ছে
- ‘বাংলাদেশি ইলিশ’ নামে ভারতে চড়া দামে বিকোচ্ছে অন্য মাছ
- এলাচের এত গুণ?
- বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক উত্তম কুমার: অপূর্ব
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- সমালোচনায় মুখ খুললেন পপি
- দলবদলে নতুন রেকর্ড, কোন লিগ কত খরচ করল
- স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ
- রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার ৮১ শতাংশ অর্জন সরকারের
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নির্মাণে আগ্রহী ভারত সরকার: ত্রিবেদী
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- এলাচের এত গুণ?
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- পপিকে খোঁচা জয়ের
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- সমালোচনায় মুখ খুললেন পপি
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
















