বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে রাষ্ট্রপ্রধানদের চিঠি দেয়া হবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২২ ১৮ আগস্ট ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় দণ্ডপ্রাপ্ত খুনিদের ফিরিয়ে দিতে অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্র প্রধানদের চিঠি দেবে মুক্তিযোদ্ধার সন্তানরা।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামানের পরিচালনায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অনলাইন আলোচনায় এ কথা জানানো হয়।
মঙ্গলবারের সভায় শেখ মুজিবুর রহমান হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন করতে অবিলম্বে একটি জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়া গংরা সম্পৃক্ত। এটা এখন প্রমাণিত সত্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে সপরিবারে নৃশংসভাবে হত্যাকাণ্ডের পেছনে কতিপয় বিপথগামী সেনাসদস্য জড়িত, এমন একটি কথা অনেকদিন ধরে সাধারণভাবে প্রচলনের চেষ্টা চলছে। এটি একেবারেই সত্য নয়। এ বছরের এপ্রিল মাসে ফাঁসি কার্যকর হওয়া বঙ্গবন্ধুর পলাতক খুনি ক্যাপ্টেন মাজেদের দেয়া একটি ভিডিও সাক্ষাৎকার সেটিই প্রমাণ করে।
তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না। বিগত ২০০৯ সালের ১৯ নভেম্বরে জাতির পিতা হত্যার রায় ঘোষিত হয়েছে। ১২ খুনির মধ্যে ৬ জনের রায় ইতোমধ্যে কার্যকর হয়েছে। এক খুনি মারা গেছে। বাকি ৫ জন এখনো পলাতক। এটা আমরা জানি। অথচ অদ্যাবধি বাঙালি জাতির মহান স্থপতি জাতির জনকের এ নৃশংস হত্যায় যারা ষড়যন্ত্র করেছে, তাদের চেহারা সবার সামনে উন্মোচিত হয়নি।
নেতারা বলেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ফলে তারা রাজনৈতিক স্রোতের সঙ্গে মিশে গিয়ে রাজনীতিকে কলুষিত করছে। এরাই পরবর্তীতে ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদদ দেয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। দেশে একের পর এক নাশকতা চালিয়ে উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। অতএব, এ ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন ড. কাজী সাইফুদ্দিন, শহীদ এমপি, নুরুল হক হাওলাদারের কন্যা এবং ঢাকা মহানগর সভাপতি জোবায়দা হক অজন্তা, শফিউল বারী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন মৃদুল, আহমাদ রাসেল, আজহারুল ইসলাম অপু, ইঞ্জিনিয়ার এনামুল হক মনির, সৈয়দ দিদারুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা আমুস’র উপদেষ্টা কৃষিবিদ দেবাশীষ সাহা, সিলেট মহানগরের সভাপতি মো. আতাউর রহমান ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবুল বাশার জুয়েল।
নেতৃবৃন্দ বলেন, বিগত প্রায় ১১ বছরেও বঙ্গবন্ধু’র হত্যাকারী সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে আনতে না পারা অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করে স্বাধীনতা ঘোষকের জন্মশতবার্ষিকীতে খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- কাঁচকলার কত গুণ?
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো

