ঢাকা, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food
১০২১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা মেয়র লিটনের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০০ ৩০ মে ২০১৯  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়া রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবতা পালন করেন মেয়র।

২০১৮ সালের ৩০ জুলাই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন এএইচএম খায়রুজ্জামান। এ নিয়ে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন তিনি। লিটন মহান মুক্তিযদ্ধের অন্যতম সংগঠক এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান।

মঙ্গলবার মেয়র খায়রুজ্জামানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয় সরকার। স্ব-পদে অধিষ্ঠিত থাকাকালীন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন তিনি।

এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র লিটন। এর আগে ২০০৮ সালে প্রথমবার রাসিকের মেয়র নির্বাচিত হন তিনি। সেই মেয়াদেও প্রতিমন্ত্রীর পদমর্যাদা পান এ বিশিষ্ট রাজনীতিবিদ।