বিজয় দিবসের চেতনা, তরুণ প্রজন্মের অঙ্গীকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২২ ১৫ ডিসেম্বর ২০১৯
১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে বিশ্বের দরবারে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পরিচয় লাভ করে বাংলাদেশ। আমাদের জাতীয় জীবনে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য অনস্বীকার্য। প্রতিবছর দিবসটি উদ্যাপনের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস এবং পূর্ব পুরুষদের আত্মত্যাগের মহিমা সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তারা স্বাধীনতা সংগ্রাম, বাঙালি জাতিসত্ত্বার ইতিহাস-ঐতিহ্য, ভাষা-সংস্কৃতি, প্রভৃতি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে। ফলশ্রুতিতে জাতিকে বৈশ্বিক আঙ্গিকে পরিচয় করিয়ে দেয়ার প্রয়াস পায়।
মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক গবেষণাধর্মী কাজ হচ্ছে। কিন্তু এ প্রচেষ্টা ও উদ্যোগকে আরও জোরদার ও কার্যকরী করতে হবে। যেন পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করতে পারে। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির এক চেতনার নাম। আর বিজয় দিবস সেই চেতনাকে ছড়িয়ে দিয়েছে কোটি বাঙালির প্রাণে। একাত্তরের স্বাধীনতা সংগ্রাম আমাদের শিখিয়েছে কিভাবে অন্যায়, অবিচার, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে গর্জে উঠতে হয়। প্রতিবছর বিজয় দিবস আমাদের মনে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা জোগায়। তরুণ প্রজন্মের উচিত লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়ে দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
বাংলাদেশি হিসেবে প্রত্যেকেরই এই দিনটির প্রতি কিছু কর্তব্য রয়েছে। শুধু বিজয় দিবসের একটি দিনেই নয়, বরং বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়ে প্রত্যেক মানুষের উচিত সারাবছরই দেশ-জাতি, স্বাধীনতা-সার্বোভৌমত্বের পক্ষে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করে যাওয়া। বিজয় দিবসের সঠিক ইতিহাস সংরক্ষণ ও প্রচারে জাতীয়ভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। যারা স্বাধীনতা সংগ্রাম ও বিজয়ের ইতিহাস বিকৃত করে পরবর্তী প্রজন্মকে লক্ষ্যভ্রষ্ট করতে সচেষ্ট তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেয়া জাতীয় দায়িত্ব ও কর্তব্য।
বিজয় দিবস আমাদের জীবনে একই সঙ্গে আনন্দের আবার বেদনারও দিন। প্রতিবছর দিবসটি আমাদের মাঝে ঘুরে ফিরে এসে স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী লাখো শহীদের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে যায়। কাজেই স্বাধীনতার অর্ধশত বছরে এসে নব প্রজন্মের কাছে আমাদের অঙ্গীকার---
এবারের বিজয় দিবসের অঙ্গীকার
শান্তিপূর্ণ দেশ গড়ার।
তরুণ সমাজ শপথ নিন
সন্ত্রাসী আর লুটেরা সিন্ডিকেটদের কবর দিন।
কৃষক সমাজের ঘরে ফসল
বিজয় দিবস উদযাপন হোক সফল।
লেখক মোহা: জালাল উদ্দীন, সহকারী অধ্যাপক, ইংরেজী বিভাগ, উত্তরা কমার্স কলেজ।
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

