বিমানবন্দরে চড় খেয়ে ভিডিও বার্তায় কি বললেন কঙ্গনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২৫ ৭ জুন ২০২৪
ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন থেকে সংসদ সদস্য হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে দুইদিন যেতে না যেতেই বিমানবন্দরে এক নিরাপত্তারক্ষীর হাতে চড় খেয়ে বসেছেন বলে অভিযোগ করেছেন এই তারকা। তার অভিযোগ, অতর্কিতভাবে চড় মারা হয়েছে তাকে।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে দিল্লি রওনা দিতে পৌঁছেছিলেন চন্ডীগড় এয়ারপোর্ট। আর বিমানবন্দরে এসেই হেনস্থার শিকার হন তিনি। বিকেল সাড়ে ৩টার দিকে বিস্তারার বিমানে ওঠার কথা ছিল কঙ্গনার। সেখানেই নিরাপত্তাজনিত কারণে তল্লাশির সময়ে এক নারী নিরাপত্তারক্ষীর সঙ্গে অভিনেত্রীর কথা কাটাকাটির সূত্রপাত।
কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ, বিমানবন্দরে তল্লাশির সময়ে নিজের মোবাইল ফোনটি নির্দিষ্ট ট্রে-তে রাখতে রাজি হননি কঙ্গনা। তাতে আপত্তি করেন নিরাপত্তারক্ষী। অভিযোগ, কঙ্গনা প্রথমে ওই নারী নিরাপত্তারক্ষীকে ধাক্কা মারেন। এরপরেই ওই নিরাপত্তারক্ষীও তাকে ধাক্কা দেন। যদিও ধাক্কার বিষয়টি মানতে নারাজ কঙ্গনা। তিনি সরাসরি ওই নারীর বিরুদ্ধে তাকে চড় মারার অভিযোগ এনেছেন।
এরপরে নিজের এক্স হেন্ডেল (সাবেক টুইটার) থেকে একটি ভিডিও পোস্ট করেন কঙ্গনা। কঙ্গনার দাবি, ভারতের আন্দোলনরত কৃষকদের সম্পর্কে মন্তব্য করেছিলেন কঙ্গনা। সেই ক্ষোভ পুষে রেখেছিলেন ওই নারী নিরাপত্তারক্ষী। যে কারণে এদিন তাকে শারীরিকভাবে হেনস্থা করেন।
ভিডিও বার্তায় নায়িকা বলেন, চণ্ডিগড় বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির পর আমি যখন বের হলাম, পাশের একটি কেবিন থেকে এক নারী নিরাপত্তারক্ষী বেরিয়ে এসে পাশ থেকে আমার গালে মারেন। আমাকে গালিগালাজও করেন। আমি তাকে যখন জিজ্ঞেস করলাম, কেন উনি এমন করলেন, উনি বললেন, উনি কৃষক আন্দোলনকে সমর্থন করেন। পাঞ্জাবে যেভাবে আতঙ্কবাদ এবং উগ্রবাদ বেড়ে চলেছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন।
এবারের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সংসদীয় বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লি গেছেন অভিনেত্রী। দিল্লির বিমান ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে গেলে সেখানে হেনস্তা শিকার হয়েছেন তিনি। চেকিংয়ের সময় ভারতীয় এক নারী জওয়ান বিজেপির তারকা প্রার্থীকে চড় মারেন বলে অভিযোগ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কঙ্গনাকে চড় মারায় অভিযুক্ত নারী জওয়ানের নাম কুলবিন্দর কাউর। তিনি দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ নিয়ে কঙ্গনার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন। এদিন তারই প্রতিশোধ নিলেন বলে সংবাদমাধ্যমের সূত্রের খবর। তবে এটিও এখন প্রমাণিত নয়।
কঙ্গনা রনৌতকে চড় মারার পর রেহাই পাননি নারী জওয়ান। ঘটনার সময় কঙ্গনার সঙ্গে ছিলেন বিজেপি নেতা মায়াঙ্ক মাথুর। তিনি পাল্টা ওই জওয়ানকে চড় মারতে উদ্যত হন। তবে বিজেপি সংসদ সদস্যকে চড় মারার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- কাঁচকলার কত গুণ?
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো

