বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২৬ ২৬ জুন ২০২৬
গেল বিশ্বকাপে কাতারের বুকে ৬৪ ম্যাচে হয়েছিল ১৭২ গোল। এবার সেটা ছাড়িয়ে গেছে ৬০ ম্যাচেই। শুক্রবার (২৬ জুন) সকাল পর্যন্ত হওয়া ৬০ ম্যাচে গোল হয়েছে ১৭৩টি! ম্যাচ প্রতি গড় ২.৮৮! অর্থাৎ প্রতিটি দল গড়ে ৩টি করে গোল করে ফেলেছে।
গ্রুপ রাউন্ড পেরিয়ে নকআউট তো এখনো বাকি। এর আগে এত গোল বন্যা নিয়ে গোলকিপারদের ওপর প্রশ্ন ছুড়ছেন অনেকেই।
ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক জো হার্ট অবশ্য সন্দেহের তীর ছুড়েছেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল বল অ্যাডিডাস ‘ট্রাইওন্ডা’র দিকে। বিবিসির এক বিশ্লেষণে তিনি বলেন, “পা থেকে বের হওয়ার পর বলটি যতটা গতিশীল মনে হয়, গোলরক্ষকদের কাছে পৌঁছানোর সময় তার চেয়েও বেশি গতিতে ছুটে আসছে। বলের গতি বুঝতে গোলরক্ষকদের বেশ বেগ পেতে হচ্ছে।”
হার্টের এই পর্যবেক্ষণ এবার বৈজ্ঞানিক ভিত্তিও পেয়েছে। দক্ষিণ কোরিয়ার সিউল উইমেনস ইউনিভার্সিটি এবং জাপানের ইউনিভার্সিটি অব সুকুবোর একদল গবেষক উইন্ড টানেলে বল নিয়ে পরীক্ষা চালিয়ে প্রকাশ করেছেন একটি গবেষণা প্রতিবেদন। গবেষণার শিরোনাম— ‘ওরিয়েন্টেশন-ডিপেন্ডেন্ট ড্র্যাগ ক্রাইসিস অ্যান্ড ফ্লাইট রেসপন্স অব দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ বল ‘ট্রাইওন্ডা’।
গবেষণায় উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিষয়—‘ড্র্যাগ ক্রাইসিস’। সাধারণত বাতাসে কোনো বল ছুটে গেলে তার গতির বিপরীতে একটি বাধা বা ‘ড্র্যাগ’ কাজ করে, যা বলের গতি ধীরে ধীরে কমিয়ে দেয়। গোলরক্ষকেরা বছরের পর বছর অনুশীলনের মাধ্যমে এই স্বাভাবিক গতিপথ ও গতি সম্পর্কে ধারণা তৈরি করেন।
কিন্তু ‘ট্রাইওন্ডা’ একটি নির্দিষ্ট গতিতে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। তখন বলের চারপাশের বায়ুপ্রবাহ হঠাৎ মসৃণ অবস্থা থেকে উত্তাল বা এলোমেলো অবস্থায় রূপ নেয়। ফলে বলের পেছনে তৈরি হওয়া বায়ু-প্রতিরোধ দ্রুত কমে যায়। যে কারণে বলটি গতি হারানোর বদলে উল্টো আরও দ্রুতগতিতে ছুটে যায়। আর ঠিক এই অপ্রত্যাশিত অতিরিক্ত গতিই গোলরক্ষকদের হিসাব এলোমেলো করে দিচ্ছে।
তবে এর সুবিধাও রয়েছে। যত গোল তত উন্মাদনা। এরই মধ্যে জার্মানি ১০টি গোল করে ফেলেছে। কানাডা ৮টি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ৭টি করে গোল করেছে। সবমিলিয়ে গোলের উৎসব দেখছে এবারের বিশ্বকাপ।
এর মধ্যে বড় পরীক্ষা দিতে হচ্ছে গোলরক্ষকদের। যদিও বলের চ্যালেঞ্জের সামনে নজর কাড়ছেন বেশ কজন গোলরক্ষক। এর মধ্যে ভোজিনিয়া, আলিসন বেকার ও এমি মার্টিনেজসহ বেশ ক’জন কিপার এখনো গোল বারে ভরসা হয়েই আছেন।
যেমন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ এখনও ক্লিনশিট রেখেছেন। ব্রাজিল হজম করেছে মাত্র একটি। কানাডাও হজম করেছে মাত্র একটি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















