বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৭ ১৬ আগস্ট ২০২৬
আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে আগামী ১০ বছরের বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর মাছের পোনা অবমুক্ত ও বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কিশোরগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী বলেন, ‘‘নদী-খাল-বিলে অবমুক্ত করা মাছ বড় হয়ে ডিম পাড়বে, প্রাকৃতিক জলাশয়ে ছড়িয়ে পড়বে। এতে উপকার হবে বাংলাদেশের মানুষের।’’
তারেক রহমান বলেন, ‘‘আজকে এখানে যে মৎস্য অবমুক্তকরণ হলো, যখন বড় হবে, মাছগুলো যখন ডিম পাড়বে, খালে-বিলে ঢুকবে, তখন উপকার কাদের হবে? ওই লন্ডনের মানুষের উপকার হবে, নাকি জাপানের মানুষের উপকার হবে? বাংলাদেশের মানুষের উপকার হবে।’’
তিনি বলেন, ‘‘বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশের মানুষ ও গ্রামের মানুষের কল্যাণ। সরকার গঠনের পর সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। খাল খননের ফলে কৃষকের সেচ সুবিধা বাড়বে, পাশাপাশি স্থানীয় মানুষও পানির সুবিধা পাবেন। এসব খাল ও নদীতে পর্যায়ক্রমে মাছের পোনা অবমুক্ত করা হবে। এতে একদিকে কৃষকের সেচ সুবিধা বাড়বে, অন্যদিকে মাছ মানুষের খাদ্যের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।’’

প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীসমাজকে পিছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের অনার্স পর্যন্ত বিনা মূল্যে পড়াশোনার ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভালো ফল করা শিক্ষার্থীদের উপবৃত্তিও দেওয়া হবে।’’
প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীর জন্য প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘‘দেশের চার কোটি পরিবারের নারী প্রধানের হাতে পর্যায়ক্রমে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। কিশোরগঞ্জেও এর কাজ উদ্বোধন করা হচ্ছে।’’
কৃষকদের পাশে দাঁড়াতে কৃষি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই কার্ডের মাধ্যমে কৃষকদের বছরে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি সার, বীজ ও কীটনাশক পর্যায়ক্রমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।’’

তিনি বলেন, ‘‘নারী, কৃষক, শিক্ষার্থী, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সরকার কাজ করতে চায়। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতিতে এগিয়ে নিতে নতুন কুঁড়ি কর্মসূচির মাধ্যমে খেলোয়াড় ও শিল্পী তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।’’
দেশের বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘‘বর্তমানে সারা দেশের মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে আগামী ১০ বছরের বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে।’’
তিনি বলেন, ‘‘সংকট মোকাবিলা করতে ধৈর্য ধরতে হবে এবং ঠান্ডা মাথায় ধীরে ধীরে সমস্যার সমাধান করতে হবে। বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ।’’
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আগের সরকারের সময় দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়। ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে দেশকে পুনর্গঠন করতে সময় লাগবে।’’
তিনি বলেন, ‘‘এখন সময় হচ্ছে কাজ করার। এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।’’
রাষ্ট্র মেরামত ও পুনর্গঠনের কাজে সবাইকে হাতে হাত রেখে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘‘দেশের মালিক বাংলাদেশের জনগণ। গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে জনগণকে সতর্ক থাকতে হবে।’’
দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- বাসি খাবার গরম করে খাওয়া কতটা নিরাপদ?
- অবশেষে বিয়ে, আর্জেন্টাইন জামাই হলেন রোনালদো
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- এসএসসি: পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে মাদরাসা
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- রিয়াল মাদ্রিদে কড়া নিয়ম চালু মরিনিহোর
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- এসএসসি: ৬৬৯ স্কুলে সবাই পাস, ৩১২ প্রতিষ্ঠানে কেউ উত্তীর্ণ হয়নি
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
















