১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৭ ২৪ জুলাই ২০২৬
দীর্ঘ ১৭ বছর পর আবারও ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে টেস্ট খেলার সুযোগ পাবে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৭ সালের ২৮ মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে টাইগাররা। যেটি হবে লর্ডসে।
বৃহস্পতিবার ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
লর্ডসে অনুষ্ঠিতব্য এই টেস্টই হবে বাংলাদেশ সফরের একমাত্র লাল বলের ম্যাচ। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট আয়োজন করছে ইংল্যান্ড।
ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দলকেই ইংল্যান্ডে স্বাগত জানানোর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রিচার্ড বলেন, “লর্ডসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ২০১০ সালের পর নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে এটিই হবে আমাদের প্রথম টেস্ট। পাশাপাশি বাংলাদেশ নারী দলকেও একটি সাদা বলের সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা উচ্ছ্বসিত।”
পুরুষ দলের সফরে একমাত্র টেস্ট থাকলেও বাংলাদেশ নারী দল খেলবে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ। তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে নিয়ে গঠিত এই সিরিজ দিয়ে ইংল্যান্ড নারী দলের ২০২৭ সালের ঘরের মৌসুম শেষ হবে।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর নর্থ্যাম্পটনের সিনচ কাউন্টি গ্রাউন্ডে। দ্বিতীয় ম্যাচ ১০ সেপ্টেম্বর টন্টনের কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১২ সেপ্টেম্বর উরচেস্টারের নিউ রোডে অনুষ্ঠিত হবে।
এরপর ১৭ সেপ্টেম্বর হোভের কাউন্টি গ্রাউন্ডে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ২১ সেপ্টেম্বর ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ২৪ সেপ্টেম্বর চেলমসফোর্ডের অ্যাম্বাসাডর ক্রুজ লাইন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পুরুষ দলের সূচি
• ২৮ মে–১ জুন: একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন
বাংলাদেশ নারী দলের সূচি
• ৮ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ্যাম্পটন
• ১০ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, টন্টন
• ১২ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার
• ১৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, হোভ
• ২১ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবারি
• ২৪ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে, চেলমসফোর্ড
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















