গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৪ ১৬ আগস্ট ২০২৬
অনিয়মিত সময়ে খাওয়া, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার, দীর্ঘ সময় খালি পেটে থাকা, ধূমপান, অতিরিক্ত চা-কফি কিংবা মানসিক চাপের কারণে অনেকেরই অ্যাসিডিটি বা বুকজ্বালার সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজের মতো করে অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ খেতে শুরু করেন।
এতে করে দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তবে প্রতিনিয়ত ওষুধের ওপর নির্ভর না করে রান্নাঘরে থাকা কিছু সহজ উপাদান ও স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির অস্বস্তি কিছুটা কমানো যেতে পারে।
আদা ও লবঙ্গ
আদা দীর্ঘদিন ধরেই হজমের অস্বস্তি কমাতে ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আদায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান পাকস্থলীর প্রদাহ ও গ্যাস দূর করতে সাহায্য করে। গ্যাস্ট্রিকের ব্যথা বা বুক জ্বালা অনুভব হলে এক টুকরো কাঁচা আদায় সামান্য লবণ দিয়ে চিবিয়ে খেতে পারেন। এছাড়া ১-২টি লবঙ্গ মুখে রেখে রস চুষে খেলে লবঙ্গের প্রাকৃতিক তেল দ্রুত এসিড প্রশমিত করে ব্যথা কমায়। তবে কাঁচা আদা বেশি পরিমাণে খেলে বুকজ্বালা বাড়তে পারে। তাই নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে পরিমাণ ঠিক করা ভালো।
জোয়ান-মৌরিতে মিলতে পারে আরাম
পেট ফাঁপা বা হজমের অস্বস্তিতে জোয়ান ও মৌরি অনেকের কাছে পরিচিত ঘরোয়া উপাদান।জিরায় প্রাকৃতিক এনজাইম থাকে, যা পাকস্থলীর অতিরিক্ত এসিড নিরাময়ে সাহায্য করে। মৌরির পানি খেলে হজম দ্রুত হয় এবং এসিড রিফ্লাক্স রোধ হয়। ১ গ্লাস পানিতে অল্প জিরা ফুটিয়ে হালকা গরম অবস্থায় পান করা যেতে পারে। এটি হজমে স্বস্তি দিতে পারে। তবে পানীয়টি অতিরিক্ত ঘন করে খাওয়ার প্রয়োজন নেই।
ঠান্ডা দুধ ও টক দই
ঠান্ডা দুধে থাকা ক্যালসিয়াম সাময়িকভাবে পাকস্থলীর অ্যাসিডকে প্রশমিত করতে সাহায্য করতে পারে। গ্যাস্ট্রিকের কারণে বুকে তীব্র জ্বালাপোড়া হলে চিনি ছাড়া ১ কাপ দুধ ধীরে ধীরে পান করুন। এছাড়া টক দইয়ে থাকা 'প্রোবায়োটিক' বা ভালো ব্যাকটেরিয়া হজমশক্তি বাড়ায় এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। তবে সবার ক্ষেত্রে দুধ অ্যাসিডিটির উপসর্গ কমায় না, কারো কারো ক্ষেত্রে বরং বুক জ্বালা বাড়তে পারে।
ডাবের পানি
ডাবের পানি হলো ইলেকট্রোলাইটের চমৎকার উৎস, যা শরীরের পিএইচ ভারসাম্য রক্ষা করে পাকস্থলীর এসিড দূর করতে সাহায্য করে। তাই হঠাৎ তীব্র পেটে ব্যথা হলে একটি ডাবের পানি পান করুন।
বেকিং সোডা
খুব জরুরি পরিস্থিতিতে আধা গ্লাস পানি আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করলে তা তাৎক্ষণিক প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে গ্যাস্ট্রিকের ব্যথা কমায়। কিন্তু অতিরিক্ত বেকিং সোডা শরীরে সোডিয়ামের পরিমাণ বাড়াতে পারে এবং কিছু মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
তবে গ্যাস্ট্রিকের ব্যথা এড়াতে যা করবেন-
# খাওয়ার সময়ের দিকে নজর দিন
অ্যাসিডিটির সমস্যা কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত খাবার খাওয়ার অভ্যাস। দীর্ঘ সময় খালি পেটে থাকা এড়িয়ে চলুন। অতিরিক্ত ঝাল, তেলেভাজা ও খুব ভারী খাবার খাওয়ার পরিমাণ কমান। কোন খাবার খেলে আপনার বুকজ্বালা বাড়ে, সেটিও খেয়াল রাখুন।
# খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না
খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে অ্যাসিড ওপরে উঠে আসার প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে রাতে ঘুমানোর অন্তত দুই-তিন ঘণ্টা আগে খাবার শেষ করার চেষ্টা করুন। নিয়মিত হালকা হাঁটাহাঁটিও হজমে সহায়ক হতে পারে।
# চা-কফি ও ধূমপানে সতর্কতা
অতিরিক্ত চা, কফি, কোমল পানীয় বা ধূমপান অনেকের অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই এসবের পরিমাণ কমিয়ে নিজের উপসর্গের পরিবর্তন লক্ষ্য করা ভালো।
যেসব ভুলে বাথরুমে স্ট্রোক-হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে
বুকজ্বালা বা পেটের সমস্যা হলে এর পেছনে গ্যাস্ট্রাইটিস, আলসার, রিফ্লাক্সসহ বিভিন্ন কারণ থাকতে পারে। দীর্ঘদিন সমস্যা চললে, পায়খানায় রক্ত, রক্তবমি, অনিচ্ছাকৃত ওজন কমে যাওয়া, বারবার বমি বা তীব্র পেটব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















