এবার নেপালের লিগ মাতাবেন সাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৪ ২৮ জুলাই ২০২৬
দেশের জার্সিতে না খেলতে পারলেও বিশ্বজুড়ে বিভিন্ন লিগ মাতিয়ে বেড়াচ্ছেন সাকিব আল হাসান। সেই তালিকায় এবার যোগ হলো নেপালের লিগ।
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)-এ। লিগটির তৃতীয় আসরের জন্য তাকে দলে ভিড়িয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। তবে শুধু দলে নেওয়াই নয়, ব্যতিক্রমী এক ভিডিও ও বার্তার মাধ্যমে সাকিবকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে নেপালের ফ্র্যাঞ্চাইজিটি।
অফিশিয়াল ঘোষণায় পোখারা অ্যাভেঞ্জার্স সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে উল্লেখ করে তাকে নিজেদের পরিবারের নতুন সদস্য হিসেবে স্বাগত জানায়। দলটির প্রকাশিত ভিডিওতে সাকিবকে পাহাড়ের চূড়ায় রাজসিক এক সিংহাসনে বসানো হয়েছে। তার পাশে দেখা যায় একটি বাঘকেও। নেপালের প্রাকৃতিক সৌন্দর্য এবং সাকিবের বিশ্বজোড়া ক্রিকেটীয় সাফল্যকে প্রতীকীভাবে তুলে ধরতেই এমন কনসেপ্ট বেছে নেওয়া হয়েছে বলে মনে করছেন ক্রিকেটভক্তরা।
দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব। ২০২৪ সালের অক্টোবরের পর বাংলাদেশ দলের হয়ে আর মাঠে নামেননি তিনি। দেশের ঘরোয়া ক্রিকেট, যেমন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) সাম্প্রতিক সময়ে তাকে দেখা যায়নি। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার সর্বশেষ উপস্থিতি ছিল ২০২১ সালে।
তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও সমানভাবে চাহিদাসম্পন্ন সাকিব। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) নিয়মিত খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সম্প্রতি এলপিএলে জাফনা কিংসের হয়ে চার ম্যাচে ৫ উইকেট শিকার করে আবারও নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন তিনি।
২০২৪ সালে যাত্রা শুরু করা নেপাল প্রিমিয়ার লিগ ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ার উদীয়মান টি-টোয়েন্টি আসর হিসেবে পরিচিতি পেয়েছে। প্রথম আসরে শিরোপা জিতেছিল জনকপুর বোল্টস। আর সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে লুম্বিনি লায়নস। এবার সেই লিগেই নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, পোখারা অ্যাভেঞ্জার্সের জার্সিতে নিজের অভিজ্ঞতা ও পারফরম্যান্স দিয়ে দলকে শিরোপার লড়াইয়ে এগিয়ে নেবেন সাকিব।
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- বাংলাদেশে থাকতে ও গাইতে পেরে গর্বিত: রুনা লায়লা
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- এবার নেপালের লিগ মাতাবেন সাকিব
- আমড়ার আসল গুণ জানেন?
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
- যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থী ঠিক করবে দল: ফখরুল
- চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী আবু সাঈদ
- বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
- দিনের যে ৫ সময়ে সন্তানের সবচেয়ে প্রয়োজন হয় বাবা-মাকে?
- আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
- এসএসসির ফল প্রকাশ চলতি মাসেই
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
- দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করেন সাহাবুদ্দিন
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
















