বাড়তি দরেও মিলছে না চিনি
বেড়েছে পেঁয়াজের দাম, উত্তাপ ছড়াচ্ছে মসলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫২ ৮ মে ২০২৩
সপ্তাহ ব্যবধানে কেজিতে অন্তত ১৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। অন্যান্য মসলার বাজারেও ছড়াচ্ছে উত্তাপ। বাড়তি দরেও মিলছে না চিনি। এজন্য সরবরাহকারী প্রতিষ্ঠান এবং বড় পাইকারদের দুষছেন খুচরা বিক্রেতারা।
রোববার (৭ মে) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে বেলা গড়ালেও দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। এতে অলস সময় পার করেন বেশিরভাগ দোকানি।
ঈদের পরই নতুন করে কয়েক দফা দাম বেড়েছে নিত্যপণ্যের। প্রতিযোগিতায় এগিয়ে মসলাজাতীয় পণ্য। সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দর। পিছিয়ে নেই আদা, রসুন ও জিরা।
খুচরা বিক্রেতাদের অভিযোগ, কোরবানি ঈদকে সামনে রেখে বাজার অস্থিতিশীল করার পাঁয়তারা করছে সিন্ডিকেট। আর বাজেটের মধ্যে পণ্য না পেয়ে আক্ষেপ ক্রেতার কণ্ঠে।
এক বিক্রেতা বলেন, ঈদের আগে আমরা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করেছি ৪০ টাকায়। এ উৎসবের পরই ৫০ টাকা হয়ে গেছে।
আরেক বিক্রেতা বলেন, ঈদের আগে পেঁয়াজ, রসুন, আদার মূল্য কম ছিল। তবে পরে অনেক বেড়ে গেছে।
এক ক্রেতা জানান, মুরগি, মাংস মাসে একবার কেনা হয়। আর কিনতেই পারি না। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে চলা কঠিন হবে।
অপর ক্রেতা বলেন, জিনিসপত্রের দাম একটু কমলে ভালো হয়। এতে চলা আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। খাওয়া কমিয়ে দিতে হচ্ছে।
কাগজে কলমে চিনির সংকট না থাকলেও বাজারে এ পণ্যের দেখা মেলা ভার। দু'একটি দোকানে থাকলেও যা কিনতে পরিশোধ করতে হচ্ছে বাড়তি অর্থ।
টিসিবির হিসাবে, সপ্তাহ ব্যবধানেই কেজিতে বেড়েছে ১৭ শতাংশ।
এক দোকানি বলেন, এক বস্তায় চিনির দাম বেড়েছে ৯০০ থেকে ১০০০ টাকা। এটি কিনতে গেলে মেমো দিতে চায় না ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। তারা বলে, সরবরাহ কম।
আরেক দোকানি বলেন, কেজিপ্রতি চিনি কিনতে হচ্ছে ১২৭ টাকা। আর বিক্রি করছি ১৩৫ টাকায়।
পরিপ্রেক্ষিতে এক ক্রেতা বলেন, এ পরিস্থিতি আমাদের জন্য খুবই কষ্টকর। এ দশা থেকে পরিত্রাণ পেতে সরকারের প্রয়োজনী পদক্ষেপ নেয়া প্রয়োজন।
তবে বাড়তি দরের সয়াবিন তেল বাজারে না পৌঁছায় এখনও আগের দামে তা মিলছে। এতটুকুই যেন স্বস্তি ক্রেতার।
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা










