ভুল সম্পর্কে জড়াচ্ছেন কি না, বুঝবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫২ ১৬ নভেম্বর ২০২৬
নতুন প্রেমের মানুষটিকে আপনার কাছে নিখুঁত মনে হচ্ছে। তিনি যত্নশীল, মনোযোগী এবং আপনার চাহিদা না বলতেই বুঝে ফেলেন। সব সময় এমন কথাই বলেন, যা শুনতে আপনার ভালো লাগে।
কিন্তু সময়ের সঙ্গে তার সঙ্গে থাকলে বা দূরে থাকলেও অস্বস্তি ও নিরাপত্তাহীনতা তৈরি হয়। এর একটি কারণ হতে পারে, তার সব সময় যোগাযোগ রাখার প্রত্যাশা। সম্পর্কের শুরুতেই আপনি নিজের জন্য কিছুটা সময় চাইছেন। তাহলে কি আপনি আগের চেয়ে বেশি স্বাধীনচেতা হয়ে উঠেছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে?
নিজের অনুভূতিকে গুরুত্ব দিন
ভুল সম্পর্কে রয়েছেন কি না, তা বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঙ্গীর সঙ্গে থাকলে আপনার কেমন অনুভূতি হয়। এ ক্ষেত্রে বন্ধুদের মতামত বা অন্যদের সামনে তার আচরণের চেয়ে আপনার অনুভূতিই বেশি গুরুত্বপূর্ণ।
অন্যের সঙ্গে সময় কাটানোর সময় অস্বস্তি বা বিপদের আভাস পাওয়ার সহজাত ক্ষমতা আমাদের রয়েছে। বিশেষ করে একান্তে সময় কাটানোর ক্ষেত্রে নিজের অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দেওয়া জরুরি।
ব্যক্তিত্বের নেতিবাচক বৈশিষ্ট্য সঙ্গীর মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে
শাহিদা আরাবি ২০২৩ সালের এক গবেষণায় সঙ্গীর নার্সিসিজম ও সাইকোপ্যাথির সঙ্গে পিটিএসডির সম্পর্ক তুলে ধরেছেন।
তার মতে, নেতিবাচক ব্যক্তিত্বের মানুষ সম্পর্কের শুরুতে অতিরিক্ত মনোযোগ ও প্রশংসা দিয়ে সঙ্গীকে আকৃষ্ট করতে পারেন। একে ‘লাভ বম্বিং’ বলে। এটি অন্যকে নিয়ন্ত্রণের একটি কৌশল। পরে তারা সঙ্গীর সঙ্গে কথা বলা বন্ধ করে দিতে পারেন, যা ‘স্টোনওয়ালিং’ নামে পরিচিত। আবার সঙ্গীর স্মৃতি ও বাস্তবতা সম্পর্কে ধারণা নিয়ে প্রশ্ন তুলে তাকে বিভ্রান্ত করতে পারেন। একে বলা হয় ‘গ্যাসলাইটিং’।
আরাবির ব্যাখ্যা অনুযায়ী, গ্র্যান্ডিওস নার্সিসিজমের সঙ্গে উচ্চ আত্মসম্মান ও আত্মবিশ্বাসের সম্পর্ক রয়েছে। তবে এ ধরনের ব্যক্তির নেতিবাচক আচরণের শিকার সঙ্গী নিজের উপলব্ধি ও আত্মমূল্য নিয়েই সন্দেহে ভুগতে পারেন।
তবে সঙ্গীর ব্যক্তিত্ব যেমনই হোক, ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার আগেই নিজের অস্বস্তি বুঝতে পারার কিছু উপায় রয়েছে। যেমন-
সব সময় যোগাযোগের প্রত্যাশা
মনোযোগ পেতে সবারই ভালো লাগে। তবে অতিরিক্ত বার্তা পাঠানো বা দ্রুত উত্তর দেওয়ার চাপ অস্বস্তি তৈরি করতে পারে। বিশেষ করে সম্পর্কের শুরুতেই এমন আচরণ উদ্বেগ বাড়ায়। উত্তর দিতে দেরি হলে সঙ্গীর অধৈর্য হয়ে ওঠাও এর লক্ষণ।
সময় দেওয়ার জন্য অতিরিক্ত চাপ
আপনার কাজ, পরিবার বা ব্যক্তিগত সময়ের কথা বিবেচনা না করে সঙ্গী বারবার দেখা করার চাপ দিলে সতর্ক হোন। আপনার স্বাচ্ছন্দ্যের চেয়ে বেশি সময় দাবি করাও উদ্বেগের কারণ হতে পারে।
অপ্রাসঙ্গিক বা অতিরিক্ত দামি উপহার
সম্পর্কের শুরুতেই অতিরিক্ত দামি বা জাঁকজমকপূর্ণ উপহার সতর্কতার কারণ হতে পারে। ভালোবাসা প্রকাশের পাশাপাশি এসব উপহারের মাধ্যমে সঙ্গী আপনার মধ্যে দায়বদ্ধতার অনুভূতি তৈরি করতে পারেন, যেন বিনিময়ে আপনাকেও কিছু দিতে হয়।
পরিবার ও বন্ধুদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা
সঙ্গী সরাসরি বা পরোক্ষভাবে আপনাকে পরিবার, বন্ধু ও সহকর্মীদের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারেন। যেমন, তাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা বা যোগাযোগে নিরুৎসাহিত করা। নতুন সঙ্গীকে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর অনুষ্ঠানে যুক্ত করা স্বাভাবিক। তবে তিনি যদি আপনাকে তাদের বাদ দিয়ে শুধু তার সঙ্গে সময় কাটানোর চাপ দেন, তা উদ্বেগের কারণ হতে পারে।
সম্পর্ক নিয়ে দুজনের প্রত্যাশায় অমিল
সম্পর্কের শুরুতে এসব সতর্কসংকেতের আরেকটি দিক হলো দুজনের আগ্রহ ও আবেগের মাত্রায় অমিল। আপনি হয়তো শুরুতে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান, এখনই প্রতিশ্রুতিবদ্ধ হতে চান না। তাই আগে বন্ধুত্ব গড়ে তুলে পারস্পরিক আকর্ষণ, স্বাচ্ছন্দ্য ও বিশ্বাস তৈরি করা যেতে পারে।
সম্পর্কে অস্বস্তি বা অস্থিরতা বোধ করলে দেরি না করে কিছুটা দূরত্ব তৈরি করাই ভালো। কারণ, দুজনের আবেগ ও প্রত্যাশার মধ্যে অমিল থাকলে সময়ের সঙ্গে তা কমার বদলে আরও বাড়তে পারে।
- ভুল সম্পর্কে জড়াচ্ছেন কি না, বুঝবেন যেভাবে
- জমির প্রকৃত মালিক কে, অনলাইনে যাচাই করবেন যেভাবে
- শীতে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার কতটা কার্যকর
- গোপালগঞ্জে পরিস্থিতি থমথমে, জনমনে আতঙ্ক
- ইতিহাসে অমর হয়ে থাকবেন জননেতা ভাসানী
- টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দিলো ছাত্রলীগ
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের ২০ নিয়ম
- বিদেশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্কলারশিপের তথ্য খুঁজবেন যেভাবে
- পটুয়াখালীতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাকিরা
- রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুজনকে হত্যার অভিযোগ
- ফের শ্রমিকদের অবরোধ: ৭০ পোশাক কারখানা বন্ধ
- গোপালগঞ্জ উত্তাল: লগি-বৈঠা নিয়ে আ. লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ
- ১০ বছরে ‘গল্পকথা’য় পরিণত হবে ক্যান্সার-অ্যালঝাইমার্স!
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- শীতে নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে যেসব টিকা নেবেন?
- গণঅভ্যুত্থানের মীরজাফর হাসনাত-সারজিস: রাশেদ
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- ১০ বছরে ‘গল্পকথা’য় পরিণত হবে ক্যান্সার-অ্যালঝাইমার্স!
- আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
















