ভোটের তারিখ নিয়ে পুনর্বার ভাবার অবকাশ আছে কি-না?
রাশেদা রওনক খান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৭ ১৭ জানুয়ারি ২০২০
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ (৩০ জানুয়ারি) সরস্বতী পূজার দিনে ঘোষণার পর থেকেই আন্দোলন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনেও বসেন। বিষয়টি একটি কঠিন ভাবনার জন্ম দিয়েছে ...
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। তাই সরস্বতী পূজার দিন নির্বাচন হোক, সেটা কোনভাবেই কাম্য হতে পারেনা। আমাদের সংবিধানে অসাম্প্রদায়িকতার কথা বলা আছে, সেখানে আমরা কোন সাম্প্রদায়িক ভাবনাকে উস্কে দিতে পারে এমন চিন্তার বিকাশ দেখতে চাইনা|
ধর্ম পালনে কারও যেন কোনো বিঘ্ন না হয় সেইদিক বিবেচনার কথা সব সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বন শুনে এসেছি| বঙ্গবন্ধুর সময়ে প্রণীত ৭২'র সংবিধানে ধর্ম নিরেপেক্ষতার কথা বলা আছে একেবারেই স্পষ্টভাবে | বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে ধর্মনিরপেক্ষতা একটি | আমরা নিজেরাও শিক্ষার্থীদের শেখাই, সকল ধর্ম, শ্রেণী, বর্ণের মানুষ এক ও অভিন্ন| ধর্ম যার যার, উৎসব সবার! জঙ্গিবাদ এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রতি মুহূর্তে সকল ধর্মের সহাবস্থানের কথা বার বার উচ্চারণ করেছি বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কক্ষে| এখন কেন নির্বাচন ও পূজা উজ্জাপনের মাঝে একটি দ্বিমুখী অবস্থান দেখতে পাচ্ছি? শিক্ষার্থীরা আমরণ অনশনে গেছে অর্থ হচ্ছে বিষয়টি তাঁদের বিবেককে তাড়িত করছে|
সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে এই পুজা উদযাপিত হলেও ঘরে ঘরে আনন্দ আয়োজন ও উৎসব চলে| তাছাড়া নির্বাচনের বেশিরভাগ ভোট কেন্দ্রই তো থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তাই তাদের উৎসব আয়োজন কিছুটা মলিন হতে পারে একই দিনে নির্বাচন হলে, এবং এই ভাবনা তাদের জন্য স্বাভাবিক| তাঁদের এই ভাবনার প্রতি শ্রদ্ধা ও সম্মান রইলো, যে শ্রদ্ধা ও ভালোবাসা হতে প্রতিবছর পূজার উৎসবে আমরা শিক্ষকরাও একাত্মতা প্রদর্শন করে জগন্নাথ হলে পূজার আয়োজন দেখতে যাই| হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা কেননা সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। তাই সরস্বতীর কৃপালাভের আশায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘরে ঘরে পূজা হয়ে থাকে দেবীর আগমন উপলক্ষে।
ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন বিদ্যা দানের প্রয়াসে। অনেক পরিবারেই মায়েরা সেদিন বিভিন্ন পূজা শেষ করে সন্তানের বিদ্যা লাভের আশায় তাদেরকে পাঠদান পর্ব শুরু করেন| অর্থাৎ সামাজিক ও পারিবারিক আয়োজনে এই পূজা খুব গুরুত্বপূর্ণ!
প্রতিবছর এমন সময় বিভাগের হিন্দু ধর্মের শিক্ষার্থীরা আমাদের আমন্ত্রণপত্র পাঠান এবং আমরা শিক্ষকরা এক যোগে সবাই মিলে শিক্ষার্থীদের 'ধর্ম যার যার, উৎসব সবার!' - মন্ত্রে সকলকে উৎসাহিত করতেই যোগ দেই জগন্নাথ হলের উৎসবে| শিক্ষকদের কাছে পেয়ে শিক্ষার্থীরা কি যে আনন্দিত ও উৎসাহিত হয়, তা চোখে পড়ার মতো| সেই আনন্দ, উৎসব ও আয়োজনে যেন কোন ঘাটতি না হয়, সেই চাওয়া হতেই শিক্ষার্থীরা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবী জানাচ্ছেন, আমি তাদের সাথে একাত্মতা পোষণ করছি|
এমনকি সরস্বতী পূজার জন্য ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনিও নির্বাচন কমিশনকে বিষয়টি বিবেচনার অনুরোধ করেছেন।
এদিকে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, 'পূজার ক্ষোভ ভোটে দেবেন' (সুত্রঃ প্রথম আলো)| যার অর্থ দাঁড়াচ্ছে, ধর্মকে আবারও ভোটের রাজনীতিতে সামনে নিয়ে আসার সুযোগ তৈরি করা হল| নিজ ধর্মের উপর শিক্ষার্থীদের বিশ্বাস ও আস্থার প্রতি, শিক্ষার্থীদের পূজাকে ঘিরে নানা আয়োজনের প্রতি সম্মান দেখিয়ে বিষয়টি নির্বাচন কমিশনের আরেকবার ভেবে দেখার সুযোগ হবে আশা করছি|
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা

