আকাশ থেকে নেমে এলো ঝাঁকে ঝাঁকে তাজা মাছ
মাছবৃষ্টি কেন হয়?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৫০ ১৮ সেপ্টেম্বর ২০১৯
মেঘ থেকে বৃষ্টি হয়। তবে সব বৃষ্টিতেই যে শীতল পানি আর বরফের দানা পড়ে এমন কিন্তু নয়। অদ্ভুত বৃষ্টিপাতের উদাহরণও রয়েছে। বৃষ্টিতে আকাশ থেকে মাছ, মাংস, স্কুইড, ব্যাঙ, মাকড়সা পতিত হয়েছে। অবাক বিস্ময়ের অদ্ভুত বৃষ্টি প্রকৃতির এক মজার খেলা!
হন্ডুরাস এমন একটি স্পেনিস শব্দ যার অর্থ হল ‘গহীন’। ‘ওন্দোরাজ’ হল এর স্পেনিশ উচ্চারণ। এ দেশটিকে এক সময় বলা হত স্পেনিশ হুন্ডুরাস। কারণ ওই সময়ে ব্রিটিশ সম্রাজ্যে আর একটি দেশ ছিল হন্ডুরাস নামে। সে দেশটি এখন বেলিজ দেশের একটি অংশে পরিণত হয়েছে।
হন্ডুরাসের মাছ বৃষ্টি : মাছ বৃষ্টি এ দেশের লোকাচার ঘটনায় একটি রহস্যময় ঘটনা। মে থেকে জুলাই মাসের মাঝামাঝি এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে থাকে। প্রথমে আকাশে প্রচুর মেঘ জমে, এরপর শুরু হয় বৃষ্টিপাত। সেই সঙ্গে থাকে প্রবল বাতাস, থাকে বিদ্যুৎ চমক আর বজ্রপাত। এই বৃষ্টির সঙ্গে মাটিতে অসংখ্য জীবন্ত মাছ পড়ে এবং বৃষ্টি থেমে যাওয়ার পর অসংখ্য মাছ মাটির ওপর পড়ে থাকতে দেখা যায়। এ দেশের লোকজন এ মাছ নিয়ে রান্না করে। ১৯৯৮ সাল থেকে এ ঘটনার জন্য প্রতি বছর উৎসবের আয়োজন করা হয় এ দেশটিতে।
আটলান্টিক মহাসাগরের টর্নেডো এ মাছ উড়িয়ে নিয়ে এসে এ শহরে ফেলে। তাই প্রতি বছর একেই সময়ে এ মাছ বৃষ্টি হতে দেখা যায়। এ মাছ গুলো হল স্বাদু পানির মাছ। এ মাছ বৃষ্টি নিয়ে অনেক লোক কথাও প্রচলিত আছে।
অনেকের মতে, এ স্বাদু পানির মাছগুলো ভূগর্ভস্থ জলধারে আশ্রয় নেয়। ভারী বৃষ্টিতে মাটি ধুয়ে গেলে মাছগুলো দেখা যায়।
আবার অনেকে বলে, ১৮৫৬–১৮৬৪ সালে এ দেশে এক সাধু আসার কারণে এ মাছ বৃষ্টি হয়। প্রচলিত রয়েছে, এ দেশের অভাবী লোকদের জন্য সাধু সৃষ্টিকর্তার কাছে তাদের খাবারের জন্য প্রার্থনা করেছিলেন। তারপর থেকেই এই মাছ বৃষ্টি শুরু হয়।
হঠাৎ শ্রীলঙ্কার এক গ্রামে মাছ-বৃষ্টি। গ্রামবাসী পথের ধারে, মাঠে মাছ কুড়িয়ে বেড়াচ্ছেন। আকাশ থেকে বৃষ্টিজলের সঙ্গে অবাধে ঝরেছে এই মাছগুলো। আকারে বেশ ছোট ছোট এই মাছগুলো ছিল একদম তাজা। কোনো কোনোটা দিব্যি লাফাচ্ছিল। আগ্রহী মানুষ বাটিতে করে সংগ্রহ করেছেন মাছগুলো। কুড়ানো মাছভর্তি পাত্রে পানি ঢেলে দিতেই লাফিয়ে উঠল মাছ। পুরো ঘটনাটি গ্রামবাসীকে এতটাই মুগ্ধ করেছে যেমনটি হয় রূপকথার গল্প শুনে।
এই অবাক করা ঘটনার সাক্ষী হয়েছে শ্রীলঙ্কার চিলাও জেলার একটি গ্রামের বাসিন্দারা। অস্বাভাবিক এই মাছ-বৃষ্টিতে দারুণ আনন্দিত তারা। মাছ-বৃষ্টির এই খবর ফলাও করে জানিয়েছে বিবিসিসহ আন্তর্জাতিক মিডিয়াগুলো।
গ্রামবাসী জানিয়েছেন, ঘরের চালে আকাশ থেকে ভারি কিছু পড়ার শব্দে তারা বাইরে ছুটে আসেন। খোলা মাঠে, বাড়ির আশপাশে, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে মাছ পড়ে থাকতে দেখেন তারা। ওই গ্রামের বাসিন্দারা সব মিলিয়ে প্রায় ৫০ কিলোগ্রামের মতো মাছ কুড়িয়েছেন বলে জানায় বিবিসি। খাওয়ার উপযোগী এই মাছ-বৃষ্টিতে আনন্দ-ভোজ শুরু হয়ে যায় গ্রামটিতে। তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা মাছগুলো শ্রীলঙ্কায় স্থানীয়ভাবে বেশ পরিচিত।
তবে মাছ-বৃষ্টি হওয়ার বৈজ্ঞানিক কারণ রয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, 'মাছ-বৃষ্টি' অস্বাভাবিক হলেও প্রকৃতিতে এটা ঘটে থাকে। মাছ সমৃদ্ধ কোনো কম গভীরতার জলাশয়ের ওপর দিয়ে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিবায়ুর কেন্দ্র বয়ে গেলে এমন জলঘূর্ণি ঘটতে পারে। এ সময় পানিতে থাকা মাছ, ব্যাঙসহ সবকিছুই ঘূর্ণিবায়ুর সঙ্গে আকাশে উঠে যায়। আকাশে উঠে যাওয়ার পর ঝড়ের সঙ্গে অনেকদূরে চলে যেতে পারে এসব জলজ প্রাণীও। এমনকি এই জলঘূর্ণি থেমে যাওয়ার পরও মেঘের স্তরের কারণে এরা সাময়িকভাবে আটকে থাকতে পারে ওপরেই। আর ঝড়, জলঘূর্ণি থেমে গেলে মেঘের ভেতর থেকে ঝরে পড়তে শুরু করে জলজ প্রাণীগুলো।
শ্রীলঙ্কায় এই মাছ-বৃষ্টি অবশ্য এবারই প্রথম নয়। ২০১২ সালে দেশটির দক্ষিণা লে 'চিংড়ি-বৃষ্টি' হওয়ার কথা জানা গিয়েছিল। একই বছর লাল ও হলুদ রঙের শিলাখণ্ডের অস্বাভাবিক শিলাবৃষ্টি হয় শ্রীলঙ্কায়। ওই শিলাগুলো মহাকাশ থেকে পতিত বলে ধারণা করেন বিজ্ঞানীরা। জলবায়ুর এই বিশেষ পরিবর্তন এবং শ্রীলঙ্কায় এই মাছ-বৃষ্টি ও মহাকাশের শিলাবৃষ্টি নিয়ে গবেষণা করছেন মার্কিন ও ব্রিটিশ বিজ্ঞানীরা।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

