মাস্ক ব্যবহারে আইন প্রয়োগ করবে সরকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫৪ ১৯ অক্টোবর ২০২০
আসছে শীতে করোনার প্রাদুর্ভাব বাড়তে পারে। সেই আশঙ্কা রোধে সবাইকে মাস্ক ব্যবহারে প্রয়োজনে আইন প্রয়োগ করবে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ কথা জানানো হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা এতে যুক্ত হন।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, করোনা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। আমেরিকা ও ইউরোপে আবার প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ দেখা যাচ্ছে। সেজন্য প্রধানমন্ত্রী কয়েক দিন থেকে বিভিন্ন মিটিংয়ে কথাবার্তা বলছেন। সবাইকে কেয়ারফুল থাকার কথা জানাচ্ছেন। পার্টিকুলারলি আমাদের কাজটা করার তাগিদ দিচ্ছেন। আমরা যেন সবাই মাস্ক ব্যবহার করি। বাকি কি হবে না হবে সেটা আনসার্টেন্ট বিষয়। তবে এটি ব্যবহার করলে অটোমেটিক আমাদের ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা কমে যায়।
তিনি বলেন, মিডিয়ার বন্ধুদের কাছে আমাদের অনুরোধ আপনারা মানুষকে আরও সচেতন করুন। টাইম টু টাইম জনসাধারণকে স্মরণ করিয়ে দিন বাইরে বের হলে যেন তারা মাস্ক ব্যবহার করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেকের মধ্যে রিলাক্স ভাব দেখা যাচ্ছে। অন্তত পাবলিক প্লেসে মসজিদে বা অন্য গ্যাদারিংয়ে কিংবা সামনে দুর্গাপূজার অনুষ্ঠানে কেউ যেন মাস্ক ছাড়া না আসেন।
তিনি বলেন, এটা ব্যবহারে আরেকটু ইনফোর্স করা হবে। প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা দৃঢ় ইচ্ছা এবং আশা প্রকাশ করেছেন সবাই যেন সচেতন হই এবং মাস্ক ব্যবহারে মনোযোগী হই। তাহলে অটোমেটিক্যালি করোনা থেকে রিলিফ পাব।
তাহলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্দেশনা হচ্ছে মাস্ক ছাড়া বাইরে চলাফেরা করবেন না? জবাবে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অবশ্যই।
তিনি জানান, গতকাল বিভাগীয় কমিশনার সম্মেলন ছিল। সেখানে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। ইসলামিক ফাউন্ডেশনকে বলে দিয়েছি, তারা যেন ইমামদের মাধ্যমে সব মসজিদে নামাজের পর মাইকে বা জামাতে সামনাসামনি মুসল্লিদের মাস্ক ব্যবহারে অবগত করেন। বাজার-মার্কেট বা গণজমায়েত যেখানে হয়, সব জায়গায় স্লোগানের মতো যেন বিষয়টি থাকে-’অনুগ্রহ করে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করবেন না’।
মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে কি না? উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইতিমধ্যে বিভাগীয় কমিশনারদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। যতটা সম্ভব মানুষকে সবদিক থেকে রিকুয়েস্ট, মোটিভেট করতে হবে। যদি ফোর্স করতে হয় সেটাসহ প্রয়োজনে আইনও প্রয়োগ করা হবে।
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা