ঢাকা, ০১ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
৩৫২

মায়ের জন্য প্লাজমা খুঁজছেন বিজরী বরকতুল্লা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২৭ ২৯ জুলাই ২০২০  

করোনায় আক্রান্ত হয়েছেন নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ। ২৭ জুলাই রাতে  বিজরী বরকতুল্লাহ মায়ের করোনা পজিটিভ হওয়ার কথা জানান। জিনাত এখন রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।  মায়ের জন্য বি পজিটিভ প্লাজমা খুঁজেছেন বিজরী।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচিতদের অনুরোধ করেছেন, করোনাজয়ী কেউ থাকলে যেন অতিসত্তর যোগাযোগ করেন।

বিজরী বলেন, ‘এতটা অসহায় আগে কখনো লাগেনি। কী করব ভেবে পাচ্ছি না। যত দ্রুত সম্ভব আমার মায়ের জন্য প্লাজমা প্রয়োজন। এই সময় কেউ সাহায্য করলে কৃতজ্ঞ থাকব।’ নৃত্যশিল্পী হিসেবে জিনাত বরকতুল্লাহ শিল্পকলা একাডেমি, ইউনেসকো পুরস্কারসহ আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কার পেয়েছেন। উল্লেখ্য, করোনা আক্রান্ত কণ্ঠশিল্পী রবি চৌধুরীকে প্লাজমা দিয়েছেন আরেক কণ্ঠশিল্পী রাফসান মান্নান।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর