মিন্নির গ্রেফতার নিয়ে যা বললেন পুলিশ সুপার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৫ ১৭ জুলাই ২০১৯
বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন একথা জানান।
ওই দিন প্রায় ১৩ ঘণ্টা ধরে পুলিশ কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার পর রাতে গ্রেপ্তারের এই তথ্য জানানো হয়। যদিও ওই হত্যাকাণ্ডের মামলায় তার স্ত্রীকে এক নম্বর সাক্ষী করা হয়েছিল।
মো.মারুফ হোসেন জানান, তদন্তের পর ওই হত্যাকাণ্ডের সাথে 'মিন্নির সংশ্লিষ্টতার' তথ্য পেয়েই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত আমরা যা পেয়েছি, সার্বিক তথ্যাদি বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছি, মিন্নির সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে আমাদের কাছে সত্য বলে প্রতীয়মান হয়েছে।
গত ২৬ জুন বরগুনা জেলা শহরের কলেজ রোডে রিফাতকে (২৩) স্ত্রীর সামনেই কুপিয়ে জখম করে একদল লোক। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। আক্রমণকারীদের একজন, যিনি এলাকায় নয়ন বন্ড নামে পরিচিতি, পুলিশ তাকে আটক করে।
পরে পুলিশের ভাষায় 'বন্দুকযুদ্ধে' তার মৃত্যু হয়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে স্বীকারোক্তি প্রদানের জন্য ১০জনকে আদালতে পাঠানো হয়েছে। এখনো রিমান্ডে রয়েছে তিনজন।
কিন্তু নিজের স্বামী হত্যাকাণ্ডে মিন্নি জড়িত রয়েছে- এ সন্দেহ কেন পুলিশের মধ্যে তৈরি হলো? পুলিশ সুপার বলছেন, আমরা তাকে সারাদিন জিজ্ঞাসাবাদ করেছি। পাশাপাশি যেসব আসামীদের রিমান্ডে আনা হয়েছিল, তাদের কাছ থেকে পাওয়া তথ্য, সেই তথ্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমরা যেসব প্রমাণ পেয়েছি, সবকিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে, তার সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।
এর আগে গত শনিবার নিহত রিফাত শরীফের বাবা একটি সংবাদ সম্মেলন করে পুত্রবধূ মিন্নির গ্রেপ্তার দাবি করেন। সেখানে তিনি ওই হত্যাকাণ্ডে তার পুত্রবধূ জড়িত বলে অভিযোগ করেছিলেন।
পরদিন একই দাবিতে বরগুনায় একটি মানববন্ধনও হয়। সেদিন দুপুরে আয়শা সিদ্দিকা মিন্নি একটি সংবাদ সম্মেলন করেন বলেন, যারা বরগুনায় '০০৭' নামে সন্ত্রাসী গ্রুপ সৃষ্টি করেছিল, তারাই মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তার শ্বশুরকে চাপ দিয়ে সংবাদ সম্মেলন করিয়েছে।
তবে মারুফ হোসেন এই প্রসঙ্গে বলছেন, দেখুন সংবাদ সম্মেলন, স্মারকলিপি, মিডিয়া যাই হোক না কেন-আইন তার নিজস্ব গতিতে চলে। সুষ্ঠু তদন্তের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে যতটুকু করা দরকার, আমরা সেই বিষয়টা নিয়ে আমাদের পর্যালোচনা করে, বিচার বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
মিন্নি সংবাদ সম্মেলনে প্রভাবশালী মহলের উল্লেখ করেছিলেন, যারা তাকে দোষী হিসেবে দেখানোর চেষ্টা করছে। তবে পুলিশ সুপার বলছেন, সামগ্রিক বিষয় বিবেচনা করে, আসামীদের দেয়া তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তদন্ত স্বাধীন নিরপেক্ষ একটি প্রক্রিয়া, এখানে কে কী বললো সেটা কোনও বিষয় নয়।
হত্যাকাণ্ডের পর থেকেই নিরাপত্তার কারণে মিন্নির বাড়িতে পুলিশ মোতায়েন ছিল। তদন্তের প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মারুফ হোসেন।
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
















