যে তিন ভুলে কর্মক্ষেত্রে বিপদ হতে পারে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৬:০২ ৯ সেপ্টেম্বর ২০২৪
কাজের জায়গা এক হলেও সহকর্মীদের মন মানসিকতায় মিল নাও থাকতে পারে। আবার সময় মতো পদোন্নতি না হওয়া বা বেতন না বাড়ার কারণ হতে পারে ভিন্ন। তবে কর্মক্ষেত্রে বিপদে পড়ার নানান কারণের মধ্যে আছে- সহকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক, প্রেম করা অথবা পছন্দের সহকর্মীর সঙ্গে নিজের গোপন বিষয় বলার পর সেটা ঊর্ধ্বতন কর্মকর্তার কানে চলে যাওয়া।
এরকম বিষয়গুলো উল্লেখ করে মানবসম্পদ বিভাগে ২০ বছর কাজের অভিজ্ঞতা নিয়ে মার্কিন ব্যবস্থাপক লি হেন্ডার্সন বলেন, “চাকরিতে উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের সঙ্গে সুসম্পর্ক রাখা।” অনলাইন সংগঠন ‘এইচআরম্যানিফেস্টো’র এই প্রতিষ্ঠাতা বিজনেস ইনসাইডার ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে আরও বলেন, “দুর্বল যোগাযোগের বা কথাবার্তার কারণে ভুল বোঝার সম্ভাবনা বাড়ে। কাজ করা ছাড়াও এসব বিষয় কর্মক্ষেত্রে খেয়াল রাখা জরুরি।”
ব্যবস্থাপকদের সঙ্গে সম্পর্ক তৈরি না করা
কর্মক্ষেত্রে বিপদে পড়ার অন্যতম কারণ ব্যবস্থাপকদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না করা। হেন্ডার্সন বলেন, “ম্যানেজার ও কর্মীদের মধ্যে উন্নত সম্পর্ক থাকা উচিত। না হলে কাজের যেমন ক্ষতি হয় তেমনি বিপদও হতে পারে।” পদোন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ব্যবস্থাপক। এছাড়া চাকরি ছাড়ানো, বোনাস, বেতন ইত্যাদি বিষয়ও তাদের ওপর নির্ভরশীল।
অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, “একবার এক ব্যবস্থাপক আমাকে এসে বললো, ওই কর্মচারীকে তার পছন্দ না। কারণ জিজ্ঞেস করতে তিনি বললেন, ‘মনে হয় সে আমাকে পছন্দ করে না।” এই ধরনের সমস্যা তখনই দেখা দেয় যখন ব্যবস্থাপকের সাথে কর্মীর দূরত্ব তৈরি হয়। এজন্য সবসময় উর্ধ্বতনদের সাথে ভালো যোগাযোগ রাখা উচিত। তারমানে এই নয় তোষামদ করতে হবে।
কীভাবে কাজ হচ্ছে, কাজের উন্নয়ন আরও কীভাবে করা যায়, সাপ্তাহিক মিটিং না হলে নিজেই আলোচনার ব্যবস্থা করে কাজের সমস্যা সমাধান উন্নয়ন সম্পর্কে ধারণা দেওয়ার মতো পদক্ষেপে নিতে হবে।“এতে ব্যবস্থাপকদের সাথে পেশাদার সম্পর্ক উন্নত হবে। ভুল বোঝাবুঝির মাত্রা কমবে” পরামর্শ দেন হেন্ডার্সন।
ভুল বোঝা
যেসব কথা বলা উচিত না, সেগুলো বলার কারণেই বেশিরভাগ ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিপদে পড়তে হয়। যোগাযোগের ভুল থেকেও নানান সমস্যা হয়। হেন্ডার্সন বলেন, “একসময় এমন একজনের সঙ্গে কাজ করতাম যে, গ্রুপ ইমেইলের সাবজেক্টে লিখেছিল ‘এফইউ’ আমি তো এটাকে গলি হিসেবে ধরে নিয়ে খুবই অবাক হলাম। পরে বুঝলাম এর পুরো মানে হচ্ছে ‘ফলোইং ইউ’।”
তাই বাসায় বা ব্যক্তিগতভাবে যেভাবে কথা বলা হয়, কর্মক্ষেত্রে সেটা সবাই নাও বুঝতে পারে। যে কারণে বাজে পরিস্থিতিতে এড়াতে সম্পূর্ণ বিষয় খোলামেলা করে যোগাযোগ করা উচিত। আর কোনো কিছু না বুঝলে, চুপ করে না থেকে সরাসরি জিজ্ঞেস করা হবে বুদ্ধিমানের কাজ।
দলবদ্ধ না থাকা
কর্মক্ষেত্রে এককভাবে কিছু করা যায় না। মনে করতে পারেন, নির্দিষ্ট সমমনা কয়েকজনকে নিয়ে একটা দল করে রাখতে তারা হয়ত সময় মতো আপনাকে রক্ষা করবে। বাস্তবে আসলে দেখা যায় যখন স্বার্থ আঘাত করে তখন কেউ আগায় না। এজন্য সাবিকভাবে সবাইকে দলবদ্ধ থাকার পরামর্শ দেন- হেন্ডার্সন।
মিটিংয়ে সেচ্ছায় থাকার চেষ্টা করতে হবে, নিজের পরিকল্পনা সবার সাথে ভাগ করে সম্ভাব্য সমাধানের পথ বের করার মতো পরিস্থিতিগুলো পরিবেশ যেমন উন্নত করে তেমনি কর্মক্ষেত্রে নিজের অবস্থানও পোক্ত করা যায়। “সহকর্মীদের সঙ্গে উন্নত সম্পর্ক রাখলে মানসিক শান্তিও বিরাজ করে”- মন্তব্য করেন এই মানবসম্পদ প্রশিক্ষক।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















