দিনভর জিজ্ঞাসাবাদ
রিফাত হত্যায় গ্রেপ্তার মিন্নি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩১ ১৬ জুলাই ২০১৯
বরগুনার চাঞ্চল্যকর রিফাত হত্যাকাণ্ডের সঙ্গে প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা পাওয়ায় এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান।
সম্প্রতি রিফাত হত্যার সঙ্গে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে তার শ্বশুর সংবাদ সম্মেলন করেন।
তার দাবি, মামলার ১ নম্বর আসামি নয়ন বন্ডের সঙ্গে মিন্নির বিয়ে হয়েছিল। রিফাতকে হত্যার ঘটনায় মিন্নি জড়িত ছিলেন। আহত রিফাতকে হাসপাতালে নেয়ার সময় মিন্নি সঙ্গে যাননি।
তবে মিন্নি বলছেন, নয়নের সঙ্গে তার বিয়ে হয়নি। জোর করে কাবিনে সই নেয়া হয়েছিল। পুলিশ এ অভিযোগ আমলে নিয়ে এ মামলার এক নম্বর সাক্ষী মিন্নিকে মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে গ্রেফতার দেখানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এ মামলায় এখন পর্যন্ত ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ৪ ও মামলার সন্দেহভাজন ১০ জনকে গ্রেফতারের পর ১৬৪ ধারায় দিতে জবানবন্দি আদালতে পাঠানো হয়।
এছাড়াও মোট চারজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়েছে।
পুলিশ সুপার বলেন, এ মামলার মূল রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তে মামলার ১ নম্বর আসামি আয়েশা সিদ্দিকা মিন্নিকে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ডেকে এনে মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সুদীর্ঘ জিজ্ঞাসাবাদ ও তথ্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতা পাওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।
হামলার ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় আলোচনা। সেখানে দেখা যায়, দুই যুবক রামদা হাতে রিফাতকে একের পর এক আঘাত করছে। তার স্ত্রী মিন্নি তাকে বাঁচানোর জন্য হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করছেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে মিন্নি হামলাকারী সবাইকে চিনতে না পারার কথা জানালেও নয়ন বন্ড, রিফাত ফরাজী ও তার ভাই রিশান ফরাজীর নাম বলেন।
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
















