লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:১৪ ২৭ নভেম্বর ২০২৬
লাল, হলুদ ও রাসেট আলু-তিন ধরনের আলুই শ্বেতসারসমৃদ্ধ মূলজাতীয় সবজি। স্বাস্থ্যকর খাদ্যতালিকায় এগুলো রাখা যায়। তবে রক্তে শর্করার ওপর প্রভাবের দিক থেকে এক ধরনের আলুকে অন্যটির চেয়ে ভালো বলার মতো পর্যাপ্ত তথ্য নেই। তাই পছন্দ অনুযায়ী আলু খেতে পারেন। তবে পরিমাণ এবং কীভাবে রান্না করছেন, সেদিকে খেয়াল রাখা জরুরি।
আলুর শ্বেতসার কীভাবে রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলে
লাল, হলুদ ও রাসেট-তিন ধরনের আলুতেই শ্বেতসার বেশি থাকে। প্রতি ১০০ গ্রাম আলুতে শ্বেতসারের পরিমাণ প্রায় ৬০ থেকে ৭০ গ্রাম।
আলুর শ্বেতসারের বেশির ভাগ দ্রুত হজম হয়ে রক্তে শর্করার মাত্রা বাড়ায়। তবে এতে অল্প পরিমাণে প্রতিরোধী শ্বেতসারও থাকে, যা খাদ্যআঁশের মতো কাজ করে এবং রক্তে শর্করা স্থিতিশীল রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, তিন ধরনের আলুতেই প্রতিরোধী শ্বেতসারের পরিমাণ প্রায় সমান।
গ্লাইসেমিক প্রতিক্রিয়া: আলু কীভাবে রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলে
গ্লাইসেমিক প্রতিক্রিয়া হলো কোনো খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রায় যে পরিবর্তন হয়।
আলুতে দ্রুত হজম হয় এমন শ্বেতসার বেশি থাকায় এটি খেলে রক্তে শর্করা মাঝারি থেকে বেশি হারে বাড়তে পারে। একটি ছোট গবেষণায় দেখা গেছে, লাল, হলুদ ও সাদা আলু খেলে রক্তে শর্করার মাত্রায় প্রায় একই ধরনের পরিবর্তন হয়। তবে আলু খাওয়ার পরিমাণও গুরুত্বপূর্ণ। অল্প পরিমাণে আলু খেলে রক্তে শর্করার ওপর এর প্রভাব কম পড়ে।
আলু কীভাবে রান্না করছেন, সেটিও গুরুত্বপূর্ণ
রক্তে শর্করার ওপর আলুর ধরনের চেয়ে রান্নার পদ্ধতি বেশি প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, সেদ্ধ আলু ঠান্ডা করলে এর কিছু শ্বেতসার প্রতিরোধী শ্বেতসারে পরিণত হয়। এটি সহজে হজম হয় না। ফলে ঠান্ডা আলু খেলে রক্তে শর্করা দ্রুত বাড়ার আশঙ্কা কমে।
যেমন, সেদ্ধ লাল আলুর গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) ৮৯ হলেও ঠান্ডা করলে তা কমে ৫৬ হয়। জিআই হলো কোনো খাবার খাওয়ার পর রক্তে শর্করা কতটা ও কত দ্রুত বাড়ে, তার পরিমাপক। একইভাবে, রাসেট আলু রান্নার পরপর না খেয়ে ঠান্ডা করে পরে গরম করে খেলে রক্তে শর্করার ওপর প্রভাব কমতে পারে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে যেভাবে আলু খাবেন
আলু অনেকের দৈনন্দিন খাদ্যতালিকার অংশ। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মধ্যেও এটি রাখা যায়। তবে আলু খাওয়ার কারণে রক্তে শর্করার মাত্রা যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখুন।
- পরিমিত পরিমাণে খান আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী, আলুসহ শ্বেতসারসমৃদ্ধ সবজি ও অন্যান্য স্বাস্থ্যকর শর্করাজাতীয় খাবার পাতে এক-চতুর্থাংশের বেশি রাখা উচিত নয়।
- রান্নার পদ্ধতিতে গুরুত্ব দিন: আলু সেঁকে খেতে পারেন। এ ছাড়া আলুর সালাদের মতো ঠান্ডা আলুও খাওয়া যেতে পারে। এসব পদ্ধতিতে প্রতিরোধী শ্বেতসারের পরিমাণ বাড়ে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। অন্যদিকে, ভাজা আলু খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।
- আলুর খোসা ফেলে দেবেন না: আলুর খোসায় প্রচুর খাদ্যআঁশ থাকে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
- অন্যান্য পুষ্টি উপাদানের সঙ্গে খান: আলুর সঙ্গে স্বাস্থ্যকর চর্বি ও কম চর্বিযুক্ত প্রোটিনযুক্ত খাবার খেতে পারেন। এতে গ্লাইসেমিক প্রতিক্রিয়া কমে এবং রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা কমে।
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০








