শীতে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার কতটা কার্যকর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৫ ১৬ নভেম্বর ২০২৬
শীতকালে আমাদের ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়। এই শুষ্ক ত্বকের যত্নে নামি-দামি প্রসাধনীকেও টেক্কা দিতে পারে গ্লিসারিন। এটি হলো উদ্ভিজ তেল বা প্রাণীজ চর্বি থেকে প্রাপ্ত একটি প্রাকৃতিক যৌগ। এটি ত্বকের ভেতর থেকে জলীয় বাষ্প বা আর্দ্রতা টেনে এনে ত্বকের বাইরের স্তরকে সজীব রাখে।
ত্বকের উপরিভাগের আর্দ্রতা বৃদ্ধিতে ল্যাক্টিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, প্রোপিলিন গ্লাইকল, বিউটিলিন গ্লাইকলের চেয়েও গ্লিসারিন সবচেয়ে কার্যকর উপাদান।
গ্লিসারিনের উপকারিতা
আর্দ্রতা জোগায়: ত্বকের বাইরের স্তরকে আর্দ্র ও সজীব রাখে।
সুরক্ষাস্তর মজবুত করে: ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তরকে উন্নত করে।
ক্ষতিকারক উপাদান থেকে বাঁচায়: বাইরের ধুলোবালি বা ত্বককে জ্বালাপোড়া সৃষ্টিকারী উপাদানের হাত থেকে রক্ষা করে।
দ্রুত ক্ষত সারায়: ত্বকের যে কোনও ক্ষত দ্রুত নিরাময়ে সাহায্য করে।
শুষ্কতা দূর করে: ত্বকের রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে নরম ভাব ফিরিয়ে আনে এবং সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যার উপশম করতে পারে।
অতিরিক্ত শুষ্কতার ঝুঁকি: যেহেতু গ্লিসারিন নিকটবর্তী উৎস থেকে পানি শোষণ করে, তাই আবহাওয়া খুব শুষ্ক হলে (বাতাসে আর্দ্রতা কম থাকলে) এটি ত্বকের ভিতরের স্তর থেকে পানি টেনে নিতে পারে। এর ফলে ত্বক উল্টে আরও শুষ্ক হয়ে যেতে পারে।
সরাসরি ব্যবহারে সতর্কতা: সরাসরি বা ঘন গ্লিসারিন ব্যবহার করলে ত্বকে সমস্যা হতে পারে। তাই সরাসরি গ্লিসারিন না মেখে এমন ত্বকচর্চার প্রসাধনী ব্যবহার করা ভাল, যাতে গ্লিসারিন একটি উপাদান হিসেবে রয়েছে।
মুখে গ্লিসারিন ব্যবহারের সঠিক নিয়ম
প্রথমে ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর একটি তুলোর প্যাড বা টিস্যুতে সামান্য (পানি দিয়ে পাতলা করে নেওয়া) গ্লিসারিন নিয়ে আলতো করে পুরো মুখে লাগিয়ে নিন। কয়েক মিনিট অপেক্ষা করুন, যাতে ত্বক গ্লিসারিন শুষে নিতে পারে।
এরপর পরিষ্কার পানি দিয়ে আলতো করে মুখ ধুয়ে ফেলুন। এছাড়া, গ্লিসারিনের সঙ্গে গোলাপজল মিশিয়ে ব্যবহারের করতে বলেন ত্বক নিয়ে চর্চাকারীরা। কারণ, গোলাপজল ত্বককে আর্দ্র রাখে ও রোমকূপ সঙ্কুচিত করতে সাহায্য করে। গোলাপজলের পাশাপাশি নিয়মিত ব্যবহারের লোশন বা ক্রিমের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন গ্লিসারিন।
পার্শ্বপ্রতিক্রিয়া
গ্লিসারিনের তেমন কোনও বড় পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে যেহেতু এটি একটি প্রাকৃতিক উপাদান, তাই কারও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। ব্যবহারের পর ত্বক লাল হয়ে গেলে, চুলকানি বের হলে তৎক্ষণাৎ তা ব্যবহার বন্ধ করা উচিত।
- ভুল সম্পর্কে জড়াচ্ছেন কি না, বুঝবেন যেভাবে
- জমির প্রকৃত মালিক কে, অনলাইনে যাচাই করবেন যেভাবে
- শীতে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার কতটা কার্যকর
- গোপালগঞ্জে পরিস্থিতি থমথমে, জনমনে আতঙ্ক
- ইতিহাসে অমর হয়ে থাকবেন জননেতা ভাসানী
- টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দিলো ছাত্রলীগ
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের ২০ নিয়ম
- বিদেশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্কলারশিপের তথ্য খুঁজবেন যেভাবে
- পটুয়াখালীতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাকিরা
- রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুজনকে হত্যার অভিযোগ
- ফের শ্রমিকদের অবরোধ: ৭০ পোশাক কারখানা বন্ধ
- গোপালগঞ্জ উত্তাল: লগি-বৈঠা নিয়ে আ. লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ
- ১০ বছরে ‘গল্পকথা’য় পরিণত হবে ক্যান্সার-অ্যালঝাইমার্স!
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- শীতে নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে যেসব টিকা নেবেন?
- গণঅভ্যুত্থানের মীরজাফর হাসনাত-সারজিস: রাশেদ
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- ১০ বছরে ‘গল্পকথা’য় পরিণত হবে ক্যান্সার-অ্যালঝাইমার্স!
- আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
















