সম্পর্কের মন্ত্রবীজ
আজমেরিনা শাহানি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৩৬ ১ ফেব্রুয়ারি ২০২১
‘সম্পর্ক’ শব্দটার অর্থ অনেক গভীর আর আবেগময়। তবে এই গভীরতা আর আবেগকে বাস্তবে স্থায়ী ও জীবন্ত করতে হলে সম্পর্কের পরিচর্যা অত্যন্ত জরুরি। রক্তের সম্পর্ক ছাড়াও জীবনে চলার পথে আমাদের বন্ধু-বান্ধব, প্রতিবেশী, সহপাঠী, সহকর্মী, শুভাকাঙ্খী এবং পারিবারিক ও সামাজিক পরিমন্ডলে অন্যান্য অনেক প্রিয় মানুষদের সংস্পর্শে আসতে হয় এবং মনের অজান্তেই আমরা এক মধুর সম্পর্কে জড়িয়ে যাই।
তবে সব সম্পর্কই স্থায়ী হয় না। কেননা, সস্পর্ক গড়ে তোলা যতটা সহজ, তা ধরে রাখা ততটাই কঠিন।
সম্পর্ক জিনিসটা আসলে একটা চারা গাছের মতো। নিয়মিত জল, আলো আর হাওয়া দিয়ে যেমন আমরা একটা চারাগাছের যত্ন নিয়ে থাকি, তাকে একটু একটু করে বেড়ে উঠতে সাহায্য করে থাকি, তেমনি যে কোন একটা সম্পর্কেরও নিয়মিত পরিচর্যা জরুরি।
প্রয়োজন এক নিবিড় যত্ন আর অকৃত্রিম ভালোবাসার। শুধু প্রয়োজন হয়ে নয়, প্রিয়জন হয়ে সুখে-দুখে, বিপদে-আপদে, প্রয়োজনে-অপ্রয়োজনে প্রিয় মানুষগুলোর নিয়মিত খোঁজ-খবর রাখা, তাদের প্রয়োজনে নির্ভরতা হওয়া, চরম বিপর্যয়ের দিনে ছায়া হয়ে আগলে রাখাটা যেন সেই চারাগাছে জল, হাওয়া যোগান দেবার মতই।
তবে কোন সম্পর্ক থেকে যদি অভিমান-অভিযোগ, রাগ-ক্ষোভ, আবদার-অনুযোগ, আবেগ ও আকাঙ্খা বাদ দেয়া হয়, তবে সে সম্পর্কের মধ্যে আর যা-ই থাকুক না কেন, ভালোবাসা কতটুকু থাকে, তা নিয়ে সংশয় থেকিই যায়!
অভিমান, আবদার, আবেগ ও আকাঙ্খা ছাড়া কোন অকৃত্রিম ও হৃদয় নিঃসৃত ভালোবাসা কখনোই পূর্ণতা পায়না। যাপিত জীবনে আমরা অনেকেই এমন কিছু সম্পর্ক বহন করে চলি, যাতে কোন প্রাণ থাকে না, আবেগ থাকে না, থাকেনা কোন আবদার ও আকাঙ্খা … ! তবুও বয়ে চলে লেবাসধারী সম্পর্কের ধারাবাহিকতা।
যেন শুধু আদিম অভ্যাসের তাগিদেই দিনের পর দিন কিছু অস্তিত্বের সাথে মিথ্যে অভিনয় করে যাওয়া … ! হৃদযন্ত্রের সূক্ষ্ম সুতোয় ধুলো জমে জমে যেন অন্তরটাই হয়ে যায় একটা পুরনো আস্তিন! মস্তিষ্কের নিউরনগুলোতে লেগে থাকে উত্তরের হাওয়ার কিছুটা মায়া … !
তবুও যেন স্মৃতির কলেবরে সম্পর্কের লাগাম টেনে ধরে যন্ত্রণাময় একটা জীবন পার করে দেয়া! চলার পথে এমন অনেক মানুষ আছে যাদের কাছে সম্পর্কটা শুধুমাত্রই একটা পরিচয়। তাতে নেই কোন পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ, তাতে নেই কোন অধিকার, নেই কোন প্রেম বা মায়া।
পক্ষান্তরে এমন অনেক সম্পর্ক থাকে যা পরম যত্নে শুধু আগলে রাখতেই মন চায় আমৃত্যু …! আর এমন কিছু সম্পর্কও থাকে, যার বোঝা বড্ড বেশি ভারী মনে হয়, আর সেটা কে লালন করা তো দূরের কথা, ধারণ করতেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। তবুও জগতের নিয়মেই হোক আর জীবনের তাগিদেই হোক, সে সব সম্পর্ককে আমাদের স্বেচ্ছাহীনতায় বয়ে নিয়ে যেতে হয়!
অনেক ক্ষেত্রেই দেখা যায়, নিয়মিত যোগাযোগের অভাবে খুব কাছের প্রিয় মানুষটিও একসময় অনেক দূরে চলে যায়, বা অনেক দূরত্ব সৃষ্টি হয়। আন্তরিকতার অভাবে সম্পর্কের বিচ্ছেদও ঘটে অনেক সময়। আবার নিয়মিত যোগাযোগ আর সখ্যে অনেক দূরের মানুষও অনেক সময় হয়ে যায় বড্ড কাছের ও নির্ভরশীলতার।
প্রিয় মানুষগুলোর সাথে একসাথে চলতে গিয়ে অনেক সময় অনেক মতবিরোধ হতে পারে, অনেক অসামঞ্জস্যতা দেখা দিতে পারে বা রুচি-পছন্দে অনেক অমিল থাকতে পারে। সেটাই স্বাভাবিক, তবে সেটাকে অত্যন্ত নমনীয়তার সাথে মানিয়ে নিতে হবে, প্রত্যেকের রুচিবোধকে সন্মান দেখাতে হবে, কাউকে সামাজিকভাবে হেয় না করে প্রাপ্য সম্মান দিতে হবে। বাহ্যিক অবয়ব থেকে শুরু করে আচার-ব্যবহারে, রুচি-পছন্দে, মেধা-মননে প্রত্যেকটি মানুষই একে অন্যের চেয়ে ভিন্ন। এই ভিন্নতাকে শ্রদ্ধা করে, মানিয়ে নিয়ে, এগিয়ে চলাই জীবন।
সম্পর্ককে লালন করতে হয়, অন্তরে ধারণ করতে হয়, আর একটু একটু করে প্রতিনিয়ত তাকে প্রতিপালন করতে হয়।
কেননা, ভালোবাসা প্রতি মুহূর্তেই প্রতিপালিত হতে চায়! আর ভালোবাসা ছাড়া সকল সম্পর্কই যেন এক প্রাণহীন হৃৎপিণ্ডের মত … !
‘ভালোবাসার পরিচর্যা ও প্রতিপালন’ই যেন সকল সম্পর্কের ‘মূল মন্ত্রবীজ’l
# আজমেরিনা শাহানি
কবি, গল্পকার, উপস্থাপিকা
সাবেক রানারআপ, খুলনা ডিভিশন, লাক্স আনন্দধারা মিস বাংলাদেশ ফটোজনিক
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

