সরকারি চাকরির সুযোগ আছে ৩ লাখ ১৩ হাজার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৪ ২১ জানুয়ারি ২০২০
বর্তমানে সরকারি চাকরিতে মোট ১২ লাখ ১৭ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে মোট ৩ লাখ ১৩ হাজার ৪৮৮টি সরকারি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় শূন্য পদ পূরণে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য (এমপি) মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
ফরহাদ হোসেন বলেন, ২০১৯ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে ৮৮ হাজার ১২৩ পদ তৈরির অনুমোদন দিয়েছে।
বিএনপির এমপি গোলাম মোহাম্মদ সিরাজের আরেক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও জানান, বিভিন্ন স্তরে প্রায় ২৯০ জন সরকারি কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ১৭৭ অফিসার চুক্তিভিত্তিক কাজ করছেন। পদোন্নতি, প্রশিক্ষণ বা উচ্চশিক্ষায় অংশ নেওয়া এবং ব্যক্তিগত কারণে সরকারি কর্মকর্তাদের ওএসডি করা হয়।
আওয়ামী লীগের সংসদ সদস্য মোর্শেদ আলমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সরকারি চাকরিতে মোট ১২ লাখ ১৭ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন।
এদিকে আওয়ামী লীগের সংসদ সদস্য রুবিনা আক্তারের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশের বিভিন্ন আদালতে বিচারকদের শূন্য পদের সংখ্যা ১৫৮টি এবং বিচারকের পদের সংখ্যা ১ হাজার ৬৯৭টি। দ্রুততম সময়ের মধ্যে ফাঁকা পদ পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
রুবিনা আক্তারের আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৬ লাখ ৪০ হাজার ৬৩৯টি। এর মধ্যে প্রায় ৩১ লাখ ২৭ হাজার নিম্ন আদালতে এবং প্রায় ৫ লাখ ১৩ হাজার মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। সরকার বিভিন্ন আদালতে বিচারকদের জন্য মোট ৮৮৬ পদ তৈরির ব্যবস্থা নিয়েছে।
জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারি আইনজীবীদের মামলা সম্পর্কিত কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করার লক্ষ্যে অ্যাটর্নি সার্ভিস অ্যাক্ট প্রণয়ন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

