সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৩ ৪ জুলাই ২০২৬
সন্ধ্যা গড়াতেই একে একে অতিথিবৃন্দ ভিড় করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বর-কনের স্বজন, শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত অতিথিদের পদচালনায় উৎসবমুখর হয়ে ওঠে চারপাশ। সবার চোখ মঞ্চের দিকে।
একে একে মঞ্চে ওঠেন সাতজন বর ও সাতজন কনে। তাদের ঘিরে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এ সময় শিল্পীরা পরিবেশন করেন রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী বিয়ের গীত। লোকসংগীতের সুরে মুখর হয়ে ওঠে অডিটোরিয়াম। করতালি, হাসি আর শুভকামনার মধ্য দিয়ে সম্পন্ন হয় সাত জোড়া নবদম্পতির যৌতুকমুক্ত বিয়ের আনুষ্ঠানিকতা।
সামাজিক অপরাধ প্রতিরোধ এবং যৌতুকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শুক্রবার রাতে যৌতুকবিহীন বিয়ের ওই ব্যতিক্রমী আয়োজন করে ‘আলোকিত লালমনিরহাট কমিটি’। জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই যৌতুকবিহীন গণবিবাহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সদর উপজেলার বিভিন্ন গ্রামের সাতজন বর ও সাতজন কনে এ আয়োজনে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। বিয়ের যাবতীয় খরচ বহন করে ‘আলোকিত লালমনিরহাট কমিটি’।
নবদম্পতিদের একজন আলমগীর হোসেন বলেন, “যৌতুক ছাড়া বিয়ে করতে পেরে আমি গর্বিত। আমরা চাই সমাজ থেকে এই কুপ্রথা চিরতরে বিদায় নিক। যৌতুকবিহীন সংসারে পারস্পরিক সম্মান ও ভালোবাসা বেশি থাকবে বলেই আমি বিশ্বাস করি।”
তার স্ত্রী তামান্না খাতুন বলেন, “আমার বাবা-মাকে বিয়ের জন্য একটি টাকাও খরচ করতে হয়নি। এত সুন্দর আয়োজনে আমার বিয়ে হবে, তা কখনো ভাবিনি। আলোকিত লালমনিরহাটের এই উদ্যোগ আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।”
আরেক বর সমর চন্দ্র রায় বলেন, “যৌতুকের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। মেয়ের বিয়ে দিতে গিয়ে বাবা-মাকে অসহনীয় চাপের মধ্যে পড়তে হয়। যৌতুকবিহীন বিয়ের সংস্কৃতি গড়ে উঠলে সেই দুশ্চিন্তা অনেকটাই দূর হবে।”
সমরের স্ত্রী বিথী রানী বলেন, “আমার বিয়ে নিয়ে বাবা-মা খুবই উদ্বিগ্ন ছিলেন। কিন্তু এখানে এসে কোনো আর্থিক চাপ ছাড়াই সম্মানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পেরেছি। যৌতুক ছাড়া সংসার শুরু করার আনন্দই আলাদা। সমাজের সব মেয়েই যেন এমনভাবে বিয়ে করতে পারে, এটাই আমার কামনা।”
বিথীর বাবা দীনেশ চন্দ্র রায় বলেন, “মেয়ের বিয়ের জন্য যৌতুকের টাকা জোগাড় করতে পারছিলাম না। খুব অসহায় লাগছিল। ‘আলোকিত লালমনিরহাট কমিটি’ আমাদের সেই দুশ্চিন্তা দূর করেছে। যদি সমাজে এমন আয়োজন নিয়মিত হতো, তাহলে কোনো বাবাকেই মেয়ের বিয়ে নিয়ে এত কষ্ট করতে হতো না। যৌতুক একটি পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। এই অভিশাপ সমাজ থেকে দূর হওয়া উচিত।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “যৌতুক আমাদের সমাজের অন্যতম বড় সামাজিক ব্যধি। এর কারণে অসংখ্য নারী নির্যাতনের শিকার হন, অনেক পরিবার ভেঙে যায়, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে। যৌতুকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে সবাইকে সচেতন হতে হবে। আলোকিত লালমনিরহাটের এই উদ্যোগ শুধু সাতটি বিয়ে নয়, এটি সমাজের প্রতি একটি শক্তিশালী বার্তা।”
তিনি আরও বলেন, “যখন একটি পরিবার যৌতুকমুক্ত হয়, তখন সম্পর্কের ভিত্তি হয় ভালোবাসা ও সম্মানের। আমরা চাই লালমনিরহাট থেকে শুরু হওয়া এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক। যৌতুকমুক্ত পরিবারই পারে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে।”
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল

