সুপার সাইক্লোন আমফান : মোকাবিলায় নেয়া হয়েছে যেসব প্রস্তুতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৩ ২০ মে ২০২০
সুপার সাইক্লোন আমফানের সম্ভাব্য ক্ষয়-ক্ষতি ও পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার। এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকার সরকারি সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। উপকূলীয় সব জেলা-উপজেলায় সতর্কতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে। চালু করা হয়েছে স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলো। জরুরি চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরকে রক্ষায় মূল জেটিগুলো জাহাজশূন্য করা হয়েছে। বুম আপ করা হয়েছে ১৪টি গ্যান্ট্রিক্রেনও। এর আগেই বহির্নোঙরে বড়ো জাহাজ থেকে ছোটো জাহাজে পণ্য খালাস মঙ্গলবার সকাল থেকে বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, আবহাওয়া অধিদফতরের সতর্ক সংকেত অনুযায়ী ঘূর্ণিঝড় আম্ফান উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অ্যালার্ট-৩ জারি করেছে। তিনটি কনট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার ৫টি কন্ট্রোল রুম সার্বক্ষণিকভাবে চালু রেখেছে।
খুলনা
উপকূলীয় জেলা খুলনায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার ৩৬১টি আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ৬০৮টি কেন্দ্র মানুষ আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় আম্ফানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাতিল করা হয়েছে জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও।
কয়রা (খুলনা)
উপজেলা প্রশাসনের ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি ও আলোচনা সভা হয়। উপজেলা পরিষদ কার্যালয়ে খোলা হয়েছে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, কয়রায় ১১৬টি আশ্রয়কেন্দ্র এবং ১৪টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা রয়েছে।
বাগেরহাট
বাগেরহাটের জেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মে. মামুনুর রশীদ জানান, জেলায় মোট ৯৭৭টি আশ্রয়কেন্দ্র মানুষ আশ্রয় নিয়েছে। জেলায় রেড ক্রিসেন্ট, স্কাউটস, সিপিপির মোট ১১ হাজার ৭০৮ জন স্বেচ্ছাসেক প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮৫টি মেডিক্যাল টিম।
বরিশাল
বরিশালের বিভাগীয় কমিশনারের উদ্যোগে মঙ্গলবার ভোর থেকে নদী তীরবর্তী এলাকাগুলোর জনসাধারনকে সচেতন করতে মাইকিং করা হয়। বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী জানান, বরিশাল বিভাগে ৬ হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা ও উপজেলা প্রশাসনসহ প্রত্যেক ইউনিয়নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ইতিমধ্যে উপকূলের ৩ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
পটুয়াখালী
পটুয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (দায়িত্বরত) সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান জানান, ঘূর্ণিঝড় পরবর্তী দুর্গতদের সহায়তার জন্য ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া, নগদ সহায়তা বাবদ ৫ লাখ টাকা এবং দুর্যোগ পরবর্তী সময়ের জন্য ৩ লাখ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ইতিমধ্যে ৩২৫টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
হাতিয়া (নোয়াখালী)
হাতিয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নদীর তীরবর্তী লোকজনকে সরিয়ে আনতে ১৮৫টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।
ভোলা (দক্ষিণ)
ভোলায় ইতিমধ্যে ১ হাজার ১০৪টি সাইক্লোন শেল্টার খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ৯২টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, সিপিপি ও রেড ক্রিসেন্টের ১০ হাজার ২০০ স্বেচ্ছাসেবী কাজ করেছে।
শরণখোলা (বাগেরহাট)
শরণখোলায় প্রস্তুত করা হয়েছে ১৩০টি সাইক্লোন শেল্টার। সরিয়ে নেওয়া হয়েছে সুন্দরবনের বনরক্ষীদের। মেডিক্যাল টিম গঠনসহ বাতিল করা হয়েছে স্বাস্থ্য বিভাগের ছুটি।
পিরোজপুর
জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। জেলায় ২৩৫টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ১ হাজার ২৭৫ জন সিপিবির স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।
মোংলা (বাগেরহাট)
বিপদ সংকেত বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে পণ্যবোঝাই-খালাস ও পরিবহনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ বন্দরে বন্দর কর্তৃপক্ষ ‘এলার্ট-৩’ জারি করেছে। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নান জানান, উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ১০৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার

