স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২২ ১১ অক্টোবর ২০২৬
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্য সুরক্ষা ও বিভিন্ন জটিল রোগ থেকে দূরে থাকা এক বড় চ্যালেঞ্জ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘ম্যাস জেনারেল ব্রিগ্যাম’-এর বিজ্ঞানীদের এক গবেষণায় স্ট্রোক, ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) এবং বিষণ্নতার মতো গুরুতর সমস্যার পেছনে ১৭টি সাধারণ ঝুঁকির কারণ চিহ্নিত করা হয়েছে।
মর্যাদাপূর্ণ মেডিকেল জার্নাল ‘জার্নাল অব নিউরোলজি, নিউরোসার্জারি অ্যান্ড সাইকিয়াট্রি’-তে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, জীবনযাত্রার অভ্যাসে সামান্য পরিবর্তন এবং স্বাস্থ্যসচেতনতার মাধ্যমেই এই ঝুঁকিগুলো অনেকাংশে এড়ানো সম্ভব।
মস্তিষ্কের সুরক্ষায় যেসব ঝুঁকির কারণ চিহ্নিত হয়েছে
গবেষণায় দেখা গেছে, কিছু নির্দিষ্ট শারীরিক ও মানসিক বিষয় একসঙ্গে অন্তত দুটি বা তিনটি রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। প্রধান ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে:
- উচ্চ রক্তচাপ ও কিডনি রোগ
- রক্তের গ্লুকোজ বা শর্করার মাত্রা এবং কোলেস্টেরলের সমস্যা
- অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অতিরিক্ত অ্যালকোহল সেবন
- শারীরিক নিষ্ক্রিয়তা ও নিয়মিত ঘুমের ব্যাঘাত
- শ্রবণশক্তি হ্রাস ও দীর্ঘস্থায়ী শারীরিক ব্যথা
- অতিরিক্ত মানসিক চাপ, ধূমপান এবং জীবনের লক্ষ্য বা উদ্দেশ্যের অভাব
- সামাজিক যোগাযোগের ঘাটতি
ছোট ছোট পরিবর্তনেই মিলবে বড় সুফল
ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ব্রেন কেয়ার ল্যাবসের গবেষক এবং এই গবেষণার প্রধান লেখক ডা. সঞ্জুলা সিং জানান, জীবনযাত্রার সবকিছু রাতারাতি বদলে ফেলার কোনো প্রয়োজন নেই। এর চেয়ে বরং প্রতিদিনের জীবনে ১ থেকে ৩টি সহজ ও ছোট পরিবর্তন এনে তা অভ্যাসে পরিণত করা বুদ্ধিমানের কাজ হবে।
মস্তিষ্ক সুস্থ রাখতে দৈনন্দিন জীবনে যে কাজগুলো করা যেতে পারে:
- নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা এবং খাবারে লবণের পরিমাণ কমিয়ে দেওয়া।
- খাবারে পর্যাপ্ত পরিমাণে ফলমূল ও শাকসবজি রাখা।
- রাতে পর্যাপ্ত ও গভীর ঘুম নিশ্চিত করা।
- কায়িক পরিশ্রম বা শারীরিক সচলতা বজায় রাখা এবং সামাজিক সম্পর্কগুলো সক্রিয় রাখা।
- প্রয়োজনে রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা।
বিশেষ সতর্কতা
গবেষকরা মনে করিয়ে দিয়েছেন যে, কোনো নির্দিষ্ট ঝুঁকির কারণ থাকা মানেই যে তা সরাসরি রোগ সৃষ্টি করবে, বিষয়টি এমন নয়। তবে কোনো বড় উপসর্গ দেখা দেওয়ার আগেই মস্তিষ্কের যত্ন নেওয়া শুরু করা উচিত। দৈনন্দিন অভ্যাসে ইতিবাচক পরিবর্তন এবং সঠিক চিকিৎসাসেবা বার্ধক্যেও জীবনকে সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করতে পারে।
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - নীরব ঘাতক ডায়াবেটিস: যেভাবে প্রতিরোধ করবেন
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?
- গঙ্গা পানি চুক্তি ‘ত্রুটিপূর্ণ’, হালনাগাদ জরুরি
- রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
- দুর্গোৎসব শুরু ১৬ অক্টোবর: উৎসবে নতুন মাত্রা বাড়তি ছুটি
- নতুন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি বিমানের
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - এলপিজির দামে বড় লাফ
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- নীরব ঘাতক ডায়াবেটিস: যেভাবে প্রতিরোধ করবেন
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
















