ঢাকা, ০১ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
৩৮৯

১ দিনে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫০ ৯ জুলাই ২০২০  

বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের চেয়ে বেশি রোগী সুস্থ হয়েছেন। এসময়ে ৩ হাজার ৩০৭ জনের দেহে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৭০৬ জন। অর্থাৎ আক্রান্তের চেয়ে ৩৯৯ জন বেশি সুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরে করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গেল ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসময়ে ৩ হাজার ৩০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ডা. নাসিমা সুলতানা জানান, দেশে এখন পর্যন্ত মোট ৯ লাখ ৪ হাজার ৭৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

তিনি জানান, এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে গেল একদিনে হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭০৬ জন। গতকালের চেয়ে আজ ৯৭০ জন বেশি সুস্থ হয়েছেন। বুধবার সুস্থ হয়েছিলেন ২ হাজার ৭৩৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৫৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, এদিন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ১৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ৪৬ দশমিক ৯৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার ১ দশমিক ২১ শতাংশ বেশি।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর