ঢাকা, ০১ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
৪৪২

৪-৬ সপ্তাহের মধ্যে মিলতে পারে করোনার টিকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৫ ১৪ জুলাই ২০২০  

মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আর মাত্র চার থেকে ছয় সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদন শুরু হবে। 

তিনি বলেন, প্রকৃতপক্ষে কবে নাগাদ করোনার টিকার উপাদান উৎপাদন ও প্রস্তুত শুরু হবে, সেই সম্পর্কে বলতে গেলে বলা যায়, ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে। তবে পূর্ণাঙ্গ উৎপাদন প্রক্রিয়া শুরু হবে গ্রীষ্মের শেষে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উৎপাদন কারখানায় সুবিধা বাড়ানো ও কাঁচামাল সংগ্রহে কোম্পানিগুলোকে সাহায্য করা হচ্ছে। চারটি কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচিকে অপারেশন র‌্যাপ স্পিড প্রোগ্রামের আওতায় আর্থিক সাহায্য করছে তারা। তাদের লক্ষ্য, আগামী বছর নাগাদ ৩০ কোটি ভ্যাকসিন ডোজ তৈরি করা।

কয়েক মিলিয়ন থেকে ১০০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ সাহায্য পাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জনসন অ্যান্ড জনসন, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্স।

ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, দ্রুতগতিতে ভ্যাকসিন তৈরির কাজ এগিয়ে চলছে। এছাড়া থেরাপি আরও দ্রুত উদ্ভাবন হচ্ছে। ভবিষ্যতে আরও প্রতিষ্ঠানে ভ্যাকসিন তৈরির জন্য তহবিল জোগাবে তারা।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর